শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

পুতিন, শি ও এরদোয়ান বিশ্বমানের দাবাড়ু : ট্রাম্প

পাঠক প্রিয়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান হচ্ছেন “বিশ্বমানের দাবারু” এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন নির্বাচনে বিজয়ী হলে তাদের সঙ্গে কাজ করতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের এ কথা বলেন।
ট্রাম্প বলেন,“শুনুন, একটা জিনিস আমি শিখেছি,রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান হচ্ছেন বিশ্বমানের দাবারু … তারা সকলেই জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বপ্ন দেখছেন।”
“সমান অংশীদার হিসেবে জো বাইডেন তাদের সঙ্গে কাজ করতে পারবেন না” এ কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি “তাঁর সেরা বছরগুলোতে” খুব ভালো ছিলেন না।
ট্রাম্প অভিযোগ করেন,ইরানও চায় ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বিজয়ী হোক।“ যদি আমরা বিজয়ী হই এবং আমরা যখন বিজয়ী হবো অতিদ্রুত তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদন করবো।”
বেইজিংয়ের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা নেই বাইডেনের এ কথা উল্লেখ কওে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি তিনি পুননির্বাচিত না হন তাহলে চীন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রন করবে।

সূত্র:বাসস

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ