সোমবার, অক্টোবর ১২, ২০২৬

পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থই আমাদের রেডলাইন : ড. খলিলুর রহমান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, দেশের পররাষ্ট্র কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি উল্লেখ করেন, “জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। এটা আমাদের রেডলাইন।”

পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার সঙ্গে বৈঠকের পরে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, “আমি তো জোর করে কোনো পদে যাইনি। পরিস্থিতিও সময়ের সঙ্গে বদলায়।” তিনি অতীতে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের দাবি ওঠা প্রসঙ্গে এ মন্তব্য করেন।

নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে এমন অভিযোগের জবাবে তিনি বলেন, “যারা ভোট গণনার পদ্ধতি নিয়ে প্রশ্ন করছেন, তারা চাইলে আবার ভোট গণনা করুক। গুনতে কোনো মুশকিল নেই।”

উল্লেখ্য, মঙ্গলবার নতুন সরকারের মন্ত্রীপরিষদে ড. খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী ও শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ