সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

পরমানু বিজ্ঞানীকে হত্যার প্রতিশোধ নেবার অঙ্গীকার ইরানের

পাঠক প্রিয়

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত আব্বাস চৌধুরীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের ডাসারের বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৭) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা...

বাংলাদেশ ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে...

আফগানিস্তান: দুই দশকের যুদ্ধ ও পুনর্গঠনের পর ধ্বংসাবশেষে দেশ

অনলাইন ডেস্ক কাবুল – আফগানিস্তানে দীর্ঘ দুই দশকের মার্কিন সামরিক অভিযান ও পুনর্গঠন প্রচেষ্টা স্বপ্নের বদলে একটি ভয়ানক বাস্তবতা হিসেবে...

ইরানে বিক্ষোভ স্তিমিত, মার্কিন রণতরি মোতায়েন!

ইসতিয়াক মাহমুদ মানিক খামেনিবিরোধী বিক্ষোভে টালমাটাল ইরানে হঠাৎ করেই নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণ...

ইরানে বিক্ষোভ ঘিরে ট্রাম্পের ‘হেল্প ইজ অন দ্য ওয়ে’ বার্তা, সামরিক হস্তক্ষেপের জল্পনা

অনলাইন ডেস্ক তেহরান/ওয়াশিংটন: ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে রূপ নিয়েছে। রাজধানী তেহরানের...

ইরান দেশটির সবচেয়ে সিনিয়র পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিযাদেকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের ঘোষণা দিয়েছে।

ফখরিযাদে, শুক্রবার তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলেও, তিনি মারা যান।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা হোসেইন দেঘান বলেছেন, এই হত্যার ষড়যন্ত্রকারীদের ওপর বজ্রের মত ‘আঘাত হানা’ হবে।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা যে ফখরিযাদে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির পেছনে ছিলেন।

ইরান সবসময়ই বলে আসছে, এই পারমাণবিক কর্মসূচি তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই করেছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন।

তিনি একটি টুইট বার্তায় বলেছেন, “সন্ত্রাসীরা আজ এক বিশিষ্ট ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে।”

জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত মজিদ তখত রাভঞ্চি বলেছেন যে, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘণ, যা এই অঞ্চলে বিপর্যয় ডেকে আনার জন্য করা হয়েছে।

মি. জারিফ হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করে বলেছেন, “ইসরায়েলের এতে জড়িত থাকার গুরুতর ইঙ্গিত” রয়েছে।

২০১৮ সালের এপ্রিলে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বক্তব্য দেয়ার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু, ফখরিযাদের নামটি বিশেষভাবে উল্লেখ করেছিলেন।

হত্যার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।

 

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এবং সামরিক পরমাণু অস্ত্র তৈরি দুটি কাজের জন্যই সমৃদ্ধ ইউরেনিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান।

২০১৫ সালে ছয়টি বিশ্বশক্তির সাথে এক চুক্তিতে ইরান তাদের ইউরেনিয়ামের উৎপাদন সীমাবদ্ধ করার কথা বলেছিল।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এই চুক্তি থেকে বেরিয়ে আসার পর, ইরান ইচ্ছাকৃতভাবে চুক্তির শর্তগুলোর বরখেলাপ করে আসছিল।

ইসরায়েলের দীর্ঘদিনের বিরোধিতা সত্ত্বেও জো বাইডেন জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের সাথে পুনরায় যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনান বলেছেন, ওই বিজ্ঞানীর হত্যাকাণ্ড ছিল একইসঙ্গে “অপরাধমূলক” এবং “অত্যন্ত বেপরোয়া” , যা ওই অঞ্চলে সংঘাতের ঝুঁকি তৈরি করেছে।

একাধিক টুইটে তিনি বলেছেন, ফখরিযাদের মৃত্যু “নতুন করে আঞ্চলিক দ্বন্দ্ব উস্কে দেয়ার পাশাপাশি প্রাণঘাতী লড়াইয়ের ঝুঁকি সৃষ্টি করেছে।

মি. ব্রেনান আরও বলেন, “তিনি জানেন না কোনও বিদেশি সরকার ফখরিযাদেকে হত্যার অনুমতি দিয়েছিল কি না।”।

 

শুক্রবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে: “সশস্ত্র সন্ত্রাসীরা ফখরিযাদেকে বহনকারী গাড়িকে তাদের লক্ষ্যবস্তু করেছিল। ফখরিযাদে মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান ছিলেন।

“সন্ত্রাসীদের সাথে তার দেহরক্ষীদের সংঘর্ষ হয়। পরে মি. ফখরিযাদেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে বাঁচানোর জন্য চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালালেও দুর্ভাগ্যক্রমে ব্যর্থ হন তারা।”

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে হামলাকারীরা ওই বিজ্ঞানীর গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল।

ফার্স নিউজ এজেন্সি এর আগে খবর পেয়েছিল যে আবসার্ড শহরে একটি গাড়ি বিস্ফোরণ ঘটেছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে “তিন থেকে চারজন ব্যক্তি, যাদেরকে সেখানে সন্ত্রাসী বলা হয়েছে”, তারা মারা যায়”।

 

ফখরিযাদেহ ছিলেন সর্বাধিক খ্যাতিমান ইরানি পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের সিনিয়র অফিসার।

তার ব্যাপারে পশ্চিমা সুরক্ষা সূত্রগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে যে, ফখরিযাদেহ ইরানের পারমাণবিক কর্মসূচির অত্যন্ত শক্তিশালী এবং সহায়ক একজন ব্যক্তি।

২০১৮ সালে ইসরায়েলের থেকে পাওয়া গোপন নথি অনুসারে তিনি পারমাণবিক অস্ত্র তৈরির একটি কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন।

সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু বলেছেন যে তিনি ফখরিযাদেকে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান বিজ্ঞানী বলে মনে করেন এবং তার “এই নামটি মনে রাখার” আহ্বান জানিয়েছেন।

২০১৫ সালে, নিউইয়র্ক টাইমস তাকে তুলনা করেছিলেন জে রবার্ট ওপেনহেইমারের সাথে, এই পদার্থবিজ্ঞানী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন, তৈরি করেছিলেন প্রথম পারমাণবিক অস্ত্র।

পদার্থবিজ্ঞানের অধ্যাপক ফখরিযাদেহ ‘আমাদ’ প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা যায়। এটি ছিল ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত একটি গোপন কর্মসূচি যেখানে পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা হতো।

 

আইএইএর মতে এটি ২০০৩ সালে বন্ধ করা হয়, যদিও মি. নেতানিয়াহু বলেছেন যে ২০১৮ সালে প্রাপ্ত নথিগুলোতে দেখা গেছে যে ফখরিযাদে গোপনে ‘আমাদ’ প্রকল্পের কাজ অব্যাহত রেখেছে।

আইএইএ দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি তদন্তের অংশ হিসাবে ফখরিযাদের সাথে কথা বলতে চেয়েছিল।

ইরান এই কর্মসূচির মাধ্যমে তাদের পারমাণবিক বোমা তৈরির বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে বলে সন্দেহ করা হয়।

যার কারণে ২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানির সাথে ইরান ২০১৫ সালে চুক্তি করে যে তারা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে তাদের পারমাণবিক কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসায় সেটা অনিশ্চয়তার মুখে পড়ে।

এ মাসের শুরুর দিকে আইএইএ জানিয়েছিল যে চুক্তির আওতায় ইরানকে যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমোদন দিয়েছিল তারা সেটার চাইতে ১২ গুণ বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।

এদিকে, জানুয়ারিতে ইরানের রেভোলিউশনারি গার্ড কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হন। এরপর থেকে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

 

সূত্র:বিবিসি

সর্বশেষ সংবাদ

বিএনপির মিন্টুর প্রার্থীতা বহাল, ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত

অনলাইন ডেস্ক ফেনী-৩ আসনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা বহাল থাকল। নির্বাচন কমিশন (ইসি) রবিবার আগারগাঁওয়ের কমিশনের...

আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হবে: নাগরিকদের জন্য রিটার্ন দাখিল আরও সহজ

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ থেকে আমদানি পর্যায়ে করদাতা কর্তৃক পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তাদের ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার কার্যক্রম চালু...

রবি আজিয়াটা পিএলসি’র সাথে পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদারিত্ব: গেমারদের জন্য উন্নতমানের ইন্টারনেট নিশ্চিত

কর্পোরেট ডেস্ক দেশের গেমিং জগতে সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট...

৩০ বছর কারাগারে, অবশেষে মুক্তি পেলেন রাহেলা বেগম

নওগাঁ প্রতিনিধি নওগাঁ: ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ৩০ বছরের বেশি সময় ধরে জেলে বন্দি ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার দিঘা গ্রামের রাহেলা বেগম...

আপিল শুনানি শেষ দিনে ২৩টি মনোনয়নপত্র আপিল মঞ্জুর

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শুনানি শেষ...

জনপ্রিয় সংবাদ

আপিল শুনানি শেষ দিনে ২৩টি মনোনয়নপত্র আপিল মঞ্জুর

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শুনানি শেষ...

ইসি পক্ষপাতমূলক আচরণ করছে, যা স্বচ্ছ নির্বাচনের অন্তরায় : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) একাধিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক...

তাহসান-রোজার সংসার শেষ: ইনস্টাগ্রামে মুছে গেল সমস্ত ছবি, নাম থেকেও “খান” সরানো হলো

অনলাইন ডেস্ক গায়ক ও অভিনেতা তাহসান খান এবং পেশাদার মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ এর সম্পর্ক শেষ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে মাত্র চার...

এনসিসি ব্যাংকে নতুন ম্যানেজমেন্ট ট্রেইনির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক এনসিসি ব্যাংকে সম্প্রতি নতুন যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন,...