শনিবার, জুলাই ১৮, ২০২৬

নোবেলজয়ী অমর্ত্য সেনকে ভোটার তালিকা সংশোধনের নোটিশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বীরভূম, পশ্চিমবঙ্গ: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) কার্যক্রমের আওতায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশের ফলে তাকে নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে।

এ তথ্য মঙ্গলবার বীরভূমে এক জনসভায় প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, “বীরভূমে আসার পথে শুনলাম, নোবেলজয়ী অমর্ত্য সেনকেও এসআইআর-এর আওতায় নোটিশ পাঠানো হয়েছে। তিনি যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন, নোবেল সম্মাননা পেয়ে বিশ্বে সুনাম অর্জন করেছেন, তাকেও এই ধরণের নোটিশ পাঠানো হচ্ছে।”

অভিষেক ব্যানার্জি আরও বলেন, “ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিককেও নোটিশ পাঠানো হয়েছে। তিনি ক্রিকেটে দেশের নাম উজ্জ্বল করেছেন, বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, তারপরও তাকে এসআইআর-এর আওতায় নোটিশ পাঠানো হয়েছে। হায় রে পোড়া কপাল, ভাবা যায়।”

সূত্রের বরাতে জানা গেছে, কবি জয় গোস্বামী, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকারী (দেব), অভিনেতা কৌশিক ব্যানার্জিসহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তিকেও এসআইআর শুনানিতে হাজির হতে বলা হয়েছে।

নোটিশ পাঠানোর এ ঘটনা সামাজিক ও রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ