সোমবার, মে ১১, ২০২৬

 নেপালকে সার দেবে বাংলাদেশ

পাঠক প্রিয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলির টেলিফোন অনুরোধে সাড়া দিয়ে সেদেশের চাহিদা মেটাতে বাংলাদেশ ৫০ হাজার মেট্রিকটন সার সরবরাহ করবে। টেলিফোনে কে.পি. শর্মা প্রধানমন্ত্রীকে এই চাহিদার কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার মেট্রিকটন সার চেয়েছেন।’

প্রেস সচিব বলেন, জবাবে প্রধানমন্ত্রী নেপালকে সার দিতে সম্মত হয়েছেন। তিনি বলেন, ২০ মিনিট টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালকে রেল ট্রানজিট প্রদানের ব্যাপারেও আশ্বাস দিয়েছেন।

নেপালের প্রধানমন্ত্রী এ জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইহসানুল করিম বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।

তারা আশা প্রকাশ করেন, ব্যবসা বাণিজ্য জোরদারে শিগগিরই দুই দেশের মধ্যে প্রিফারেনসিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরিত হবে।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী শর্মা ওলিকে তার দেশে সফলভাবে করোনাভাইরাস মোকাবেলার জন্য অভিনন্দন জানান।

চলতি রোপন মৌসুমে দেশটিতে সার সংকট তীব্র আকার ধারণ করতে পারে বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর নেপালের প্রধানমন্ত্রী এই টেলিফোন করেন।

 

সূত্র: বাসস

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ