মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

নির্বাচন সামনে রেখে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ইসির সমন্বয় বৈঠক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে সশস্ত্র বাহিনীসহ ১৬টি নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সকাল ১০টায় তা শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। এতে নির্বাচন কমিশনের সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণের দিন ও তার আগে-পরে নিরাপত্তা পরিকল্পনা, গোয়েন্দা তথ্য আদান–প্রদান, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং প্রয়োজন অনুযায়ী বাহিনী মোতায়েনের কৌশল নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর মহাপরিচালক এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীগুলোর সর্বোচ্চ প্রস্তুতি ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা অনিয়ম প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ও গণভোটকে ঘিরে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় বৈঠক অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা হালনাগাদ করা হবে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ