সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

নির্বাচন পরিস্থিতি মূল্যায়নে রংপুর-রাজশাহী সফরে সেনাবাহিনী প্রধান

পাঠক প্রিয়

অন্তর্বর্তী সরকারের দেড় বছর: অর্জনের চেয়ে ঘাটতিই বেশি—টিআইবি

বিশেষ প্রতিবেদক চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে সাফল্যের তুলনায় ব্যর্থতা ও ঘাটতির পাল্লাই ভারী—এমন মূল্যায়ন করেছে...

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৯ ফেব্রুয়ারি – সরকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। সোমবার...

এপস্টেইনের গোপন নথি ফাঁস, মুখ খুললেন বিল গেটস, যা বললেন মেলিন্ডা

অনলাইন ডেস্ক মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে অতীতে যোগাযোগ থাকার বিষয়টি নিয়ে প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা...

নতুন ধূমকেতু পৃথিবীর দিকে, আকাশপ্রেমীদের উৎসাহ

অনলাইন ডেস্ক  রাতের আকাশে নতুন এক অতিথি দেখা মিলছে—ধূমকেতু সি/২০২৪ ই১, যেটি বিজ্ঞানী ও আকাশপ্রেমীদের মধ্যে উৎসাহের জন্ম দিয়েছে। ধূমকেতুটি...

ব্যালট বিপ্লবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা আমানউল্লাহ আমানের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে...

অনলাইন প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে রংপুর ও রাজশাহী সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান মাঠপর্যায়ে মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সফরের অংশ হিসেবে রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি), রাজশাহীতে অনুরূপ আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভাগুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, গোয়েন্দা তৎপরতা এবং সামগ্রিক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রংপুর ও রাজশাহী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে নির্বাচনী সময়ে মাঠপর্যায়ের প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ

পকিস্তানের বয়কট প্রত্যাহারের ইঙ্গিত, ভারত আইসিসি সিদ্ধান্ত মেনে চলবে

অনলাইন ডেস্ক আইসিসি ও বিসিবির মধ্যে চলমান অচলাবস্থার অবসান ঘটতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার লাহোরে অনুষ্ঠিত...

জানুয়ারিতে অর্থনৈতিক সম্প্রসারণের গতি কমেছে, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের অর্থনৈতিক সম্প্রসারণের গতি কিছুটা কমেছে। বাংলাদেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বরের তুলনায়...

খুলনা–৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

অনলাইন ডেস্ক খুলনা–৩ আসনের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে “স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই” স্লোগানকে...

শাকিব-বুবলীর তৃতীয় সন্তানের গুঞ্জন, সন্তানের জন্ম কোথায় হবে?

শোবিজ প্রতিবেদক  ঢাকা: দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরে মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। এ সময়, শাকিবের স্ত্রী...