শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

নির্বাচন অবাধ ও উৎসবমুখর রিবেশে অনুষ্ঠিত হয়েছে : পর্যবেক্ষক ডেভিড ড্রেয়ার

পাঠক প্রিয়

বিডিরিপোর্টস২৪ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) পর্যবেক্ষক ও সাবেক মার্কিন কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ার। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ডেভিড ড্রেয়ার বলেন, ভোটকেন্দ্রে তিনি সুশৃঙ্খল পরিবেশ এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করেছেন। তিনি বলেন, “আজ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এটি আমার বাংলাদেশে প্রথম সফর। আমি জনগণের মধ্যে উন্মাদনা, আনন্দ এবং উৎসবের আমেজ দেখতে পাচ্ছি।”

তিনি জানান, সহকর্মীদের সঙ্গে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করে তিনি ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুসংগঠিত ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, দিনের বাকি সময়েও এই পরিবেশ বজায় থাকবে।

ড্রেয়ার বলেন, বাংলাদেশের জনগণ নিজেদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তিনি আরও বলেন, প্রথমবার ভোট দিতে আসা অনেক ভোটারের সঙ্গে তিনি কথা বলেছেন। তাদের অনেকেই জানিয়েছেন, আগে তারা মনে করতেন তাদের ভোটের মূল্য নেই, কিন্তু এবার তারা ভোটের গুরুত্ব অনুভব করছেন।

ভোটগ্রহণ প্রক্রিয়া মুক্ত ও নিরপেক্ষ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সামগ্রিক অভিজ্ঞতা ইতিবাচক। তিনি বলেন, “আমি যেসব কেন্দ্রে গিয়েছি, সেখানে সবকিছু খুব সুশৃঙ্খলভাবে চলছে।” ভোট কেনাবেচা বা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি এ ধরনের কোনো প্রমাণ দেখেননি এবং এ বিষয়ে কোনো অভিযোগও পাননি।

তিনি জানান, কিছু কেন্দ্রে দীর্ঘ ভোটার লাইন দেখা গেছে। তবে এটিকে তিনি অব্যবস্থাপনা নয়, বরং ভোটারদের আগ্রহের প্রতীক হিসেবে দেখছেন। সকালে অনেক নারী ভোটার কম থাকলেও বিকেলে নারীদের দীর্ঘ লাইন লক্ষ্য করেছেন বলে জানান তিনি।

ড্রেয়ার অন্তর্ভুক্তিমূলক ভোট ব্যবস্থার প্রশংসা করে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানে সহায়তা করা হচ্ছে। তিনি একজন হুইলচেয়ার ব্যবহারকারী ভোটারকে সহায়তা করার ঘটনাও দেখেছেন, যা তাকে উৎসাহিত করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটকেন্দ্রে উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছেন, যা একটি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইতিবাচক দিক।

নিজের পরিচয় তুলে ধরে ড্রেয়ার বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। দীর্ঘদিন মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালন শেষে এক দশকের বেশি সময় আগে অবসর নেন। এরপর থেকে তিনি আইআরআই-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশনে কাজ করছেন।

উল্লেখ্য, আইআরআই ১৯৮০-এর দশকের শুরুতে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন, রাজনৈতিক বহুত্ববাদ এবং স্ব-নির্ধারণের অধিকার প্রসারে কাজ করে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ