রবিবার, মার্চ ৮, ২০২৬

নির্বাচনে সহায়ক পরিবেশ রয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

পাঠক প্রিয়

ঈদের বিশেষ নাটক ‘গুডলাক’

অনলাইন প্রতিবেদক ‘গুডলাক’ নির্মিত হয়েছে একটি চনমনে, বোকা প্রেমিকের প্রেমঘটিত নানা মজার ঘটনা ঘিরে। গল্পে রয়েছে ক্যাম্পাস জীবনের উচ্ছ্বাস, পারিবারিক...

বৈশাখী টেলিভিশনের আজকের অনুষ্ঠানসূচি: গান, নাটক, সিনেমা ও বিশেষ আয়োজন

অনলাইন প্রতিবেদক  মঙ্গলবার (৩ মার্চ) দর্শকদের জন্য বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত থাকছে গান, ধারাবাহিক...

শরাক হোসেন: উত্তরাধিকার থেকে নিজস্ব পরিচয়ে

মহানগর ডেস্ক ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করা ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা-র...

জাতীয় নির্বাচন: একাধিক আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি-জামায়াত প্রার্থীদের আইনি লড়াই

নিজস্ব প্রতিবেদক  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। একাধিক আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে...

আলিফ-নুকতার ভেদ রহস্য

আলিফে নুকতা নেই কেন? আলিফ খালি কেন? আলিফ-নুকতার ভেদ রহস্য “আলিফ” (ا) হলো আরবি বর্ণমালার প্রথম অক্ষর — এটি একটি সরল...

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশে নির্বাচনের জন্য পর্যাপ্ত সহায়ক পরিবেশ রয়েছে এবং আসন্ন নির্বাচনে কোনো ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হবে না। তিনি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্মকর্তারা প্রতিজ্ঞাবদ্ধ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

ইসি মাছউদ বলেন, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী কাজে নিয়োজিত প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে কাজ করছেন। তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। নির্বাচনকে সহজ ও গ্রহণযোগ্য করতে সকলের সহযোগিতা প্রয়োজন। নির্বাচনবিরোধী বা নির্বাচনের পরিবেশ নষ্ট করে এমন কোনো কার্যক্রমকে কমিশন সমর্থন করবে না বলেও তিনি জানান। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। বড় দুই রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়েছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টার অপসারণ ও সফর বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাজনৈতিক নেতাদের পারস্পরিক বক্তব্যকে ভোটযুদ্ধের অংশ ও রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সব ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানায় নির্বাচন কমিশন। শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনাও নিন্দা জানিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানান এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি...

রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক রমজানে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পবিত্র এই মাস সংযম, ত্যাগ...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন অধ্যায়, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

বিশেষ প্রতিবেদন | আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নতুন ও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। যুদ্ধের অষ্টম দিনে উভয় পক্ষই আরও শক্তিশালী...

ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী?

অনলাইন ডেস্ক দীর্ঘদিনের জল্পনা ও রহস্যের অবসান ঘটিয়ে এবার সামনে আসছে চাঞ্চল্যকর এক তথ্য। ইরানের বিপ্লবী গার্ড কোরের (IRGC) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে ইসরায়েলের...

ফাইনালে ভারতই এগিয়ে, তবে সমীকরণ এখন ৫০-৫০: মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড সেমিফাইনালের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন করে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, ভারত ও নিউজিল্যান্ডকে প্রায়...

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানিয়েছে আইআরজিসি

অনলাইন ডেস্ক মার্কিন সামরিক নীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক ‘অপারেশন এপিক ফিউরি’সহ কয়েকটি সামরিক অভিযানের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, যুক্তরাষ্ট্র এখন...

ফাইনালে ভারতই এগিয়ে, তবে সমীকরণ এখন ৫০-৫০: মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড সেমিফাইনালের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন করে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, ভারত ও নিউজিল্যান্ডকে প্রায়...

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ : বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেছে শক্তিশালী মার্কিন...

ত্রয়োদশ সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই চলবেন এমপিরা: তথ্যমন্ত্রী স্বপন

নিজস্ব প্রতিবেদক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালি বা একতরফা আচরণ নয়—স্পিকারকে অভিভাবক মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এগিয়ে যাবেন। একটি কার্যকর ও দায়িত্বশীল সংসদ...