সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার—এমন ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করা হয়েছিল। নিরাপদ ও ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করার বিষয়ে ২০২০ সালে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলে প্রশ্ন তোলা হয়—দেশের সকল নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কি না এবং নিরাপদ পানি পাওয়ার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কি না।

রুলের চূড়ান্ত শুনানি শেষে ২৭ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন উচ্চ আদালত। রায়ে আদালত বলেন, বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়ার অধিকার জীবনাধিকারের অন্তর্ভুক্ত, যা একটি মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়ন ও নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

আদালত আরও উল্লেখ করেন, নিরাপদ পানির অভাবে জনস্বাস্থ্য, পরিবেশ ও জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব পড়ে। তাই রাষ্ট্রকে কার্যকর নীতি ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের সকল নাগরিকের জন্য নিরাপদ পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে হবে।

এই রায়কে মানবাধিকার ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে দেখছেন আইনজ্ঞ ও সচেতন মহল। তাদের মতে, এই রায়ের ফলে নিরাপদ পানি সরবরাহে রাষ্ট্রের জবাবদিহিতা আরও জোরদার হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ