মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিরোধে গুলিতে ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত

পাঠক প্রিয়

মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অন্তত ১৮ — উদ্ধার অভিযান চলছে

অনলাইন ডেস্ক উত্তর–পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলায় একটি অবৈধ কয়লা খনিতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৮ জন শ্রমিক...

ইংরেজি মাধ্যম শিক্ষায় নীতিগত সহায়তা ও অংশীদারিত্ব জরুরি: গোলটেবিলে মতামত

অনলাইন ডেস্ক  ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের একটি বড় অংশ উচ্চশিক্ষার জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যায় পড়ছেন।...

জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মিথ্যাচার ও অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

রোনালদো আবার ফিরতে পারেন ওল্ড ট্র্যাফোর্ডে: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন পরিকল্পনা

অনলাইন ডেস্ক ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের প্রাক্তন তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুনরায় ক্লাবে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু করেছে। আল-নাসর ক্লাবের সঙ্গে...

চীনের বিরুদ্ধে পারমাণবিক বিস্ফোরণের অভিযোগ: উত্তেজনার মুখে বৈশ্বিক নিরস্ত্রীকরণ

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে, যা আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা নীতির লঙ্ঘন হতে...

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে মুস্তাকিম মিয়া (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পরপরই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন হানিফ মাস্টার এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন এরশাদ মিয়া।

বুধবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না গুলি করলে মুস্তাকিম গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের মা শাহানা বেগম বলেন, “সকালবেলা আমার ছেলে ঘর থেকে বের হয়ে আঙিনায় দাঁড়িয়ে ছিল। এ সময় তাকে গুলি করা হয়। আমরা কোনো দলের সঙ্গে জড়িত নই। যারা আমার বুক খালি করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিমকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পরীক্ষায় শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। গুলি শরীর ভেদ করে বের হয়ে গেছে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।”

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ