বুধবার, জুলাই ১৫, ২০২৬

নবম জাতীয় পে স্কেলে সর্বনিম্ন বেতনের তিনটি প্রস্তাব: সর্বোচ্চ বেতন চূড়ান্ত হয়নি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: নবম জাতীয় বেতন স্কেল নির্ধারণে সর্বনিম্ন বেতনের বিষয়ে পে কমিশন তিনটি প্রস্তাব উত্থাপন করেছে। এই তিনটির মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে পে স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের সভায় এ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সভায় পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান সভাপতিত্ব করেন। এছাড়া সভায় সদস্য ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, ফজলুল করিম, মোসলেম উদ্দীন এবং সদস্য সচিব ফরহাদ সিদ্দিক ছাড়াও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় একজন পে কমিশন সদস্য জানান, “সর্বনিম্ন বেতনের জন্য তিনটি প্রস্তাব এসেছে। প্রথম প্রস্তাবে বেতন স্কেল ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।”

সর্বোচ্চ বেতন স্কেল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত সর্বোচ্চ বেতনের বিষয়টি চূড়ান্ত করা হয়নি। বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়ও রয়েছে, যা এখনও নির্ধারিত হয়নি। সেগুলো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেল সম্পর্কেও কোনো প্রস্তাব চূড়ান্ত হয়নি।”

পে কমিশন সূত্রে জানা গেছে, সর্বনিম্ন বেতন চূড়ান্ত হওয়া মাত্রই পে স্কেল প্রণয়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ