রবিবার, আগস্ট ৩০, ২০২৬

নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে আলাদা আলাদাভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎগুলোতে প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে তাদের নিজ নিজ সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারী প্রতিনিধিদের মধ্যে ছিলেন—

  • বেরিস একিনচি, উপ-পররাষ্ট্রমন্ত্রী, তুরস্ক

  • দাশো শেরিং তোবগে, প্রধানমন্ত্রী, ভুটান

  • আহসান ইকবাল, ফেডারেল মন্ত্রী, পাকিস্তান

  • বালা নন্দা শর্মা, পররাষ্ট্রমন্ত্রী, নেপাল

  • ড. নালিন্দা জয়াতিষা, মন্ত্রী, শ্রীলঙ্কা

সাক্ষাৎকালে প্রতিনিধিরা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।

এ সময় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেশগুলোর মধ্যে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানও আগত প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ