শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

‘ধর্ষণের ক্ষেত্রে মানুষটা হয়তো পশু হয়ে যায়’:প্রধানমন্ত্রী

পাঠক প্রিয়

ধর্ষণের ক্ষেত্রে মানুষটা হয়তো পশু হয়ে যায়। যে কারণে তাদের মধ্যে পাশবিকতা কাজ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সরকারি বাসভবন গণভবন থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ষণের ক্ষেত্রে মানুষটা হয়তো পশু হয়ে যায়। সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা তার ফলে আজ আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। আমরা এই আইনটা সংশোধন করে যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ড দিয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় পাস করে দিয়েছি। ধর্ষণ আইন সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় অনুমোদন হওয়া আইনটি অধ্যাদেশ জারি করে দিচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘যেহেতু সংসদের অধিবেশন নেই তাই আমরা এইটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি। যেকোনো একটা সমস্যা দেখা দিলে সেটাকে মোকাবিলা করা এবং সেটাকে দূর করা এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।’

দেশে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসতে থাকবে, সেসব মোকাবিলা করেই আমাদের বাঁচতে হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘আমাদের সব পরিকল্পনা করতে হবে। আমাদের ছোট্ট একটা ভূ-খণ্ড, তাও আবার ব-দ্বীপ। প্লাবন ভূমি ৮০ শতাংশ। এই এলাকায় মানুষকে রক্ষা করা, জানমাল বাঁচানো ও সচেতনতা বৃদ্ধি করাই বড় কাজ। বন্যার সাথেই আমাদের বাস করতে হবে। তবে সেটার ক্ষতির মাত্রা যেন কম হয় সেদিকে নজর রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন জলাশয় নদী-নালা খাল-বিল নষ্ট না হয়। জমির লোভে, বাড়ি করতে গিয়ে যেন খাল-বিল জলাশয় ভরাট করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ