বুধবার, আগস্ট ১২, ২০২৬

‘দোয়েল’ ডিজিটাল বিনোদনের আকাশে যাত্রা শুরু

পাঠক প্রিয়

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকা: দেশীয় সংস্কৃতি ও শিক্ষামূলক বিনোদনের নতুন ঠিকানা হিসেবে পথচলা শুরু করলো ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। শিশুতোষ অনুষ্ঠান, সমাজ সচেতনতা, শিক্ষা-সংশ্লিষ্ট অনুষ্ঠান এবং আবহমান বাংলার লোক সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই বিনোদনের জগতে প্রতিষ্ঠানটি নিজস্ব পদচিহ্ন রাখার চেষ্টা করছে।

প্ল্যাটফর্মটির যাত্রার শুরুটি স্মরণীয় করতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে সোমবার অনুষ্ঠিত হয় বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়েল’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ সূচনা বক্তব্য দেন। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠার গল্প, অনুষ্ঠান-ধরণ ও লক্ষ্য নিয়ে দর্শকদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেন।

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ, যিনি ম্যাজিক শো-তে নিজের জাদুর ছলাকলায় উপস্থিতদের মুগ্ধ করেন। পরে মঞ্চে উঠে আসে ছোট শিল্পীদের দল, যারা নান্দনিক ও সৃজনশীল পরিবেশনায় অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন, আর দোয়েল’র নতুন যাত্রার সূচনা চিহ্নিত হয়।

দোয়েল-এর উদ্দেশ্য, শিক্ষা, বিনোদন ও সাংস্কৃতিক প্রচারের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়া। এই উদ্যোগটি ডিজিটাল বিনোদনের ক্ষেত্রে দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি বহন করছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ