বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

 দেশে ফিরেছেন সোয়া ২ লাখ প্রবাসী

পাঠক প্রিয়

নভোচারীরা মহাকাশে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন

অনলাইন ডেস্ক  মহাকাশ থেকে নিজের সেলফি তোলা আর কল্পনার বিষয় থাকছে না। মার্কিন মহাকাশ সংস্থা নাসা প্রথমবারের মতো নভোচারীদের নিজেদের...

খুলনা–৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

অনলাইন ডেস্ক খুলনা–৩ আসনের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে...

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর রেজাউল করীম

পটুয়াখালী প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমানে বিশ্ব রাজনীতি ও ন্যায়বিচারের...

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরসহ রাষ্ট্রব্যবস্থায় বড় সংস্কারের প্রতিশ্রুতি বিএনপির

অনলাইন ডেস্ক ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ, উপ-রাষ্ট্রপতি পদ সৃজন, সংসদের উচ্চকক্ষ প্রবর্তনসহ রাষ্ট্রব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে...

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

 গত ৭ মাসে দেশে ফিরে এসেছেন ২ লাখ ২৫ হাজার ৫৮২ জন প্রবাসী বাংলাদেশী। গত ১ এপ্রিল থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময়ে বিশ্বের ২৯টি দেশ থেকে এসব প্রবাসী বাংলাদেশীরা কর্মী দেশে ফিরেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. ফখরুল আলম আজ জানান, গত ১ এপ্রিল থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময়ে যারা ফেরত এসেছে তাদের মধ্যে ২ লাখ ১৪৬ জন পুরুষ এবং ২৫ হাজার ৪৩৬ জন নারী রয়েছেন।

তিনি জানান, বিদেশ ফেরত কর্মীদের মধ্যে ১ লাখ ৯১ হাজার ১৯৪ জন পাসপোর্টধারী বৈশ্বিক মহামারী করোনার কারণে কাজ না থাকা, কাজের বা চুক্তির মেয়াদ শেষ হওয়া, আকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়ায় অবৈধ হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে দেশে ফিরে এসেছেন। আবার বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাস নিয়ে ৩৪ হাজার ৩৮৮ জন কর্মী দেশে ফেরত এসেছেন।

ফেরত আসা কর্মীদের অনেকে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট দেশে ফিরে যেতে পারবেন বলে সূত্র জানায়।

দেশে ফেরা কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন সৌদি আরব থেকে। এই সময়ে সৌদি থেকে এসেছেন ৬০ হাজার ৯৬৯ জন প্রবাসী কর্মী। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৪৬৬ জন, আর নারী কর্মী রয়েছেন ১০ হাজার ৪০৩ জন। সৌদি ফেরত কর্মীদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন মেয়াদে কারাভোগ করে আউটপাস নিয়ে এবং কাজ না থাকায় ছুটি নিয়ে দেশে ফিরেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক কর্মী এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ না থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন ৫৯ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ কর্মী ৫৫ হাজার ৮২ জন। আর নারী কর্মী ফিরেছেন ৪ হাজার ৮৩৮ জন। কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার ওই দেশে ফেরত যেতে পারবেন।

বিভিন্ন মেয়াদে কারা ভোগ করে আউটপাস নিয়ে ওমান থেকে দেশে ফেরত আসেন ১৩ হাজার ৪৮৬ জন। করোনাভাইরাসের প্রেক্ষিতে কাজ না থাকায় টুরিস্ট নির্ভর দেশ মালদ্বীপ থেকে ফিরেছেন ১২ হাজার ১৫৯ জন প্রবাসী কর্মী।

আকামা বা ভিসার মেয়াদ শেষ হওয়ায় কুয়েত থেকে দেশে ফিরেছেন ১০ হাজার ৮৯৩ জন। কাজের মেয়াদ শেষ হওয়ায় সিঙ্গাপুর থেকে ফিরেছেন ৪ হাজার ৬৪ জন। বাহরাইন থেকে ফিরেছেন ১ হাজার ৪১১ জন।

কাজ না থাকায় দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছেন ৭১ জন প্রবাসী। কাতার থেকে ফিরেছেন ২৩ হাজার ১১৮ জন। মালয়েশিয়া থেকে ফিরেছেন ১০ হাজার ৮২১ জন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দক্ষিণ কোরিয়া থেকে ফিরেছেন ১৩৬ জন। কাজ না থাকায় থাইল্যান্ড থেকে ফিরেছেন ৮৯ জন, মিয়ানমার থেকে ৩৯ জন, জর্ডান থেকে ২ হাজার ২০৪ জন এবং ইরাক থেকে ফিরেছেন ৮ হাজার ৮৯২ জন। কাজের মেয়াদ শেষ হওয়ায় ভিয়েতনাম থেকে ফিরেছেন ১২১ জন এবং শ্রীলংকা থেকে ৫৪৮ জন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালি থেকে ফেরত পাঠানো হয়েছে ১৫১ জন প্রবাসী বাংলাদেশীকে। এই ১৫১ জন প্রবাসী গত ৬ জুলাই বাংলাদেশ থেকে ইতালি গেলে তাদের ফেরত পাঠানো হয়। পরে দেশে ফিরলে সবাইকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

এছাড়া লেবানন থেকে ৬ হাজার ৬৯৯ জন, রাশিয়া থেকে ১০০ জন, মরিশাস থেকে ৪৫২ জন, তুরস্ক থেকে ৮ হাজার ৫৫৮ জন, নেপাল থেকে ৫৫ জন, হংকং থেকে ১৬ জন, কম্বোডিয়া থেকে ১০৬ জন, জাপান থেকে ৮ জন, লন্ডন থেকে ৫৩ জন, লিবিয়া থেকে ৩১৫ জন এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে ১২৮ জন প্রবাসীকর্মী দেশে ফেরত এসেছেন।

বিদেশ প্রত্যাগত এসব কর্মীদের পুনর্বাসন প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনে সরকার ৭০০ কোটি টাকার তহবিল গঠন এবং তাদেরকে পুনঃ প্রশিক্ষণের মাধ্যমে আবারো বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। করোনা পরিস্থিতিতে বিদেশ প্রত্যাগত কর্মীদের পুনর্বাসন ও প্রবাসে কর্মরতদের নিরাপদ অভিবাসনসহ তাদের সার্বিক কল্যাণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে।

মন্ত্রণালয় গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, বিপদগ্রস্ত প্রবাসী বাংলাদেশীদের জরুরি খাদ্য ও অন্যান্য সহায়তার জন্য প্রায় ১০ (দশ) কোটি টাকার আর্থিক সাহায্য প্রদান, কোভিড-১৯ এ মৃত প্রত্যেক প্রবাসী বাংলাদেশীর পরিবারকে দ্রুততম সময়ের মধ্যে ৩ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান; করোনাভাইরাসের প্রভাবে বিদেশ ফেরৎ কর্মীদেরকে কোয়ারেন্টাইন পালন শেষে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা; বিদেশ প্রত্যাগত অভিজ্ঞ কর্মীদের যথাযথ স্বীকৃতি ও সনদায়নের উদ্যোগ; বিদেশ ফেরত অসহায়, ক্ষতিগ্রস্ত, দরিদ্র কর্মী ও বিদেশে অবস্থানরত বাংলাদেশী কর্মীর পরিবারের সদস্যদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ দেশে চলমান সহায়তা কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের জন্য ৭০০ কোটি টাকার তহবিল গঠনসহ বিভিন্ন ধরণের প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মীদের ৪ শতাংশ সরল সুদে বিনিয়োগ ঋণ প্রদান করা হচ্ছে। এ জন্য ২০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের পুনর্বাসনে সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দেয়া হচ্ছে। ঋণ প্রদানের বিষয়ে গত ১২ জুলাই প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, বিদেশ ফেরত কর্মীরা অভিজ্ঞতার বিবেচনায় দেশে-বিদেশে কর্মসংস্থানের অগ্রাধিকার পাওয়ার যোগ্য।

তিনি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা প্রবাসী কর্মীদের নিয়মিত খোঁজখবর রাখছি। তাদের সামগ্রিক সুরক্ষায় সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।’

সূএ: নয়া দিগন্ত

 

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন প্রধান উপদেষ্টা, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার...

কোনো পাতানো নির্বাচন হচ্ছে না, সারা দেশে সুষ্ঠু ভোট চলছে : সিইসি

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না এবং এ দেশে...

ভোট দিলেনবিএনপি প্রার্থী শেখ রবিউল

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের দিনটি দেশের বিভিন্ন...

নিশ্চয়ই। এখানে আপনার জন্য অনলাইন পোর্টালে পোস্ট করার উপযোগী একটি সংবাদ খসড়া দিলাম: শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার খুলনা-২ কেন্দ্রে ভোট প্রদান

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনা-২ আসনের সোনাডাঙ্গা নবীনগর এলাকার শতবর্ষী ভোটার আবুল হোসেন সরদার বৃহস্পতিবার বানরগাতি সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। সরকারি নথি অনুযায়ী তার...

তারেক রহমান গুলশান মডেল হাইস্কুলে ভোট প্রদান করেছেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে...

জনপ্রিয় সংবাদ

বয়সের ভারেও ভোটের অধিকার প্রয়োগ করলেন সত্তোর বছরের বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক, সিলেট নগরীর তাঁতিপাড়াস্থ এইডেড হাইস্কুলের ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সত্তোর বছর বয়সী এক বৃদ্ধা তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বয়সের ভারে নিজে একা চলাফেরা...

ঢাকা-১৭: ভোটের সকালে ভোটারদের উৎসবমুখর ভিড়, কেন্দ্র নিরাপত্তায় চুড়ান্ত সতর্কতা

নিজস্ব প্রতিবেদক  ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।...

সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা  খুলনা-২ আসনে বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই সোনাডাঙ্গার তালিমুল মিল্লাত মাদ্রাসা...

নির্বিঘ্নে ভোট দিয়ে খুশি ৭২ বছর বয়সী ভোটার আকলিমা বেগম

নিজস্ব প্রতিবেদক রাজধানীর যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা) কেন্দ্রে ভোট দিয়ে খুশি ৭২ বছর বয়সী আকলিমা বেগম। তিনি বলেন, “খুব সুন্দর ভোট হচ্ছে। ভোট দিয়ে...