বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

দেশের শস্য ভাণ্ডারে যুক্ত হলো ৬ নতুন ধানের জাত, এর মধ্যে রয়েছে ২ হাইব্রিড

পাঠক প্রিয়

বাসস

দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন ছয়টি উচ্চ ফলনশীল ধানের জাত অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে দুটি হাইব্রিড জাতও রয়েছে। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত এসব জাত দেশব্যাপী চাষাবাদের জন্য অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। এতে ব্রি মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন জাতগুলোর মধ্যে রয়েছে ভিটামিন-ই সমৃদ্ধ একটি ধান, একটি লবণাক্ততা সহনশীল জাত, একটি ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত, একটি হাওরাঞ্চলের উপযোগী ঠান্ডা সহনশীল জাত এবং ঢলে পড়া প্রতিরোধী (লজিং টলারেন্ট) দুটি হাইব্রিড জাত। নতুন ছয়টি যুক্ত হওয়ায় ব্রি উদ্ভাবিত ধানের জাতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭টিতে।

নতুন জাতগুলোর মধ্যে ব্রি ধান ১১৫ বাংলাদেশের প্রথম উচ্চ ফলনশীল কালো চালের ধান, যা ভিটামিন-ই ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এর গড় ফলন হেক্টরে প্রায় ৭.৪ টন এবং জীবনকাল ১৩৭-১৪২ দিন।

ব্রি ধান ১১৬ বোরো মৌসুমের একটি উচ্চ ফলনশীল দীর্ঘমেয়াদি জাত। গড়ে হেক্টরে ৮.৫৯ টন ফলন দেয় এবং অনুকূল পরিবেশে ১০ টনের বেশি ফলন সম্ভব। এটি জনপ্রিয় ব্রি ধান ৯২-এর বিকল্প হিসেবে চাষ করা যাবে।

ব্রি ধান ১১৭ বোরো মৌসুমের স্বল্প জীবনকালীন জাত, যা লবণাক্ততা সহনশীল এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী। এ জাতের গড় ফলন হেক্টরে প্রায় ৮.৬ টন।

ব্রি ধান ১১৮ হাওর অঞ্চলের জন্য উপযোগী ঠান্ডা সহনশীল জাত। আগাম বপন করলেও ফলন কমে না এবং স্বাভাবিক সময়ে বপনে হেক্টরে ৬.৯ থেকে ৮.৫ টন পর্যন্ত ফলন পাওয়া যায়।

এ ছাড়া ব্রি হাইব্রিড ধান ৯ এবং ব্রি হাইব্রিড ধান ১০ ঢলে পড়া প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল। স্বাভাবিক অবস্থায় কৃষকের মাঠে এসব হাইব্রিড ধান হেক্টরে প্রায় ৯.৫ থেকে ১০.৭ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।

ব্রি জানিয়েছে, বর্তমানে তাদের উদ্ভাবিত ৩৯টি ধানের জাত বন্যা, খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতাসহ বিভিন্ন বৈরী পরিবেশ সহনশীল। এসব প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌঁছানোর ফলেই বাংলাদেশ এখন বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাধীনতার পর দেশে মাথাপিছু আবাদযোগ্য জমি কমে গেলেও জনসংখ্যা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে খাদ্য উৎপাদন প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে, যা কৃষি গবেষণার বড় সাফল্য।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ