শনিবার, মে ২, ২০২৬

দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সরকারের পরিকল্পনা

পাঠক প্রিয়

সাংস্কৃতিক প্রতিবেদক

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে ব্যাপক উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন। সে লক্ষ্য বাস্তবায়নের জন্য গুণগতমানসম্পন্ন কন্টেন্ট নির্মাণ জরুরি।”

মঙ্গলবার রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং ঝর্ণা স্পটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, দেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে যেমন সম্মান বাড়বে, তেমনি বাংলাদেশি নির্মাতা ও শিল্পীরাও এতে উপকৃত হবেন।

সিনেমা হল সংকট ও নতুন উদ্যোগ

দেশজুড়ে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন,
“সিনেমা হল যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, সেহেতু প্রতিটি বড় শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।”
সরকার মনে করে, আধুনিক প্রযুক্তি–নির্ভর মাল্টিপ্লেক্স বাড়লে দর্শক আবারও হলে ফিরবে এবং চলচ্চিত্র শিল্পে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

অনুদান নীতিতে পরিবর্তন

চলচ্চিত্রে সরকারি অনুদান বিষয়ে তিনি জানান, ভবিষ্যতে কোনো ধরনের বিভাজন রাখা হবে না।
মাহফুজ আলম বলেন,
“আমরা ভালো ছবিকে অনুদান দিবো। বাণিজ্যিক আর অবাণিজ্যিক কোনো ধারায় অনুদানকে বিভক্ত করতে চাই না। ভালো মানের সব চলচ্চিত্রই আমাদের অনুদানের আওতায় আসবে।”

তার বক্তব্যে স্পষ্ট—মানসম্মত গল্প, নির্মাণশৈলী ও বাস্তবধর্মী কনটেন্টকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই সরকারের প্রধান লক্ষ্য।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ