সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চাঁদপুর, ২০ ফেব্রুয়ারি: ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন থেকে রাতে রাস্তায় ঘোরাফেরা করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এ সময় তিনি বলেন, “এতে কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে সেটি আমরা পরে দেখবো।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, কিশোরদের সুরক্ষা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় অভিভাবক ও প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে হবে। রাতের বেলায় অপ্রয়োজনীয় ঘোরাঘুরি নানা অপরাধের ঝুঁকি বাড়ায় উল্লেখ করে তিনি পুলিশ প্রশাসনকে কার্যকর নজরদারির আহ্বান জানান।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত থাকতে না পারলে বদলি হয়ে অন্যত্র চলে যেতে হবে। তিনি বলেন, “আমি জীবনে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না—এটি আমার প্রমিজ (প্রতিজ্ঞা)।”

তিনি আরও বলেন, “আমার এই প্রমিজের সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। আর না হয় আমাকে বলবেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব। কিন্তু আমি এখানটাকে পবিত্র রাখবো।”

প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম ও স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ