বুধবার, জুলাই ৮, ২০২৬

দুটি ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি 

বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া টেকনাফ–সেন্টমার্টিনের দুটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ার নিকটবর্তী সাগর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন অপহৃতদের মধ্যে একটি ট্রলারের মালিক ও সেন্টমার্টিনের বাসিন্দা নূর মোহাম্মদ। তিনি জানান, বুধবার কবির মাঝির নেতৃত্বে ছয়জন জেলেকে নিয়ে তার ট্রলারটি সাগরে যায়। মাছ ধরার একপর্যায়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সেটি ছেঁড়াদিয়ার দক্ষিণাংশে ভেসে থাকে।

নূর মোহাম্মদ বলেন, “ইঞ্জিন নষ্ট হওয়ায় ট্রলারের জেলেরা অপেক্ষায় ছিলেন। পরে বৃহস্পতিবার ভোরে আরাকান আর্মির সদস্যরা এসে ট্রলারে থাকা ছয়জন জেলেকে ধরে নিয়ে যায়।”

স্থানীয় সূত্রে জানা গেছে, একই সময় নিকটবর্তী এলাকায় আরেকটি ট্রলারে থাকা আরও ছয় জেলেকেও ধরে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা। এ নিয়ে মোট ১২ জন জেলে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ