শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

দুই ভাইয়ের দাপটে ঘর  তুলতে পারছেন না হাইকোর্ট কর্মকর্তা    

অভিযুক্ত বাউফল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ঢাকা কোতোয়ালী থানার ASI

পাঠক প্রিয়

সরকারী চাকরি করা দুই ভাইয়ের ক্ষমতার দাপটে ঘর তুলতে পারছেনা পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ভুক্তভোগী হাইকোর্ট কর্মকর্তা হাসান গাজী। মোতালেব গাজী ও হাসান গাজীর করা আলাদা আলাদা অভিযোগে বলা হয়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন ও তার ভাই পুলিশের  কোতোয়ালী থানা,ঢাকা এর ASI বশির উদ্দিনের ক্ষমতার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী ।
দুই ভাই সরকারী চাকুরি করলেও এলাকায় রয়েছে তাদের বিশেষ বাহিনী রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অবৈধ ভাবে উপার্জিত অঢেল টাকা ও ক্ষমতার ভয়ে এলাকার কেউই তাদের বিরুদ্ধে  মুখ খুলতে সাহস দেখায় না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়য়ের অধীনে একটি প্রকল্পে কর্মরত নাসির মামলাবাজ নামেও এলাকায় পরিচিত। দুই ভাইয়ের রয়েছে আলাদা বাহিনী। এলাকার কারো সঙ্গে কথা কাটাকাটি হলেও তাদের সন্ত্রাসী দিয়ে নানা ভাবে হেনস্তা করার অভিযোগ পুরোনো ।
দুদকে করা অন্য একটি অভিযোগে বলা হয়, তারা দুই ভাই বরিশাল, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিজ নামে ও আত্মীয়  স্বজনদের নামে গড়ে তুলেছে অঢেল অবৈধ সম্পদ। তার মধ্যে বিভিন্ন জায়গায় বেনামে গচ্ছিত টাকা, ফ্লাট, বাড়ির শেয়ার ও জমিজমা রয়েছে বলে জানা যায়। তাছাড়া নাসিরের বিরুদ্ধে রয়েছে সরকারী প্রকল্প ও ত্রানের মালামাল নিজ এলাকায় এনে বিক্রি ও আত্মীয় স্বজনদের মাঝে  বন্টনের অভিযোগ। জানা যায় সে খুলনা ও বরিশালে কর্মরত অবস্থায় প্রকল্পের সোলার প্যানেল ও ত্রানের কম্বল বাড়িতে এনে অবৈধভাবে বিক্রি  করেছেন। সে সরকারী চাকরিজীবী হয়েও নিয়মিত বিভিন্ন ধরনের মাদক সেবন করেন। তার এলাকায় খোজ নিয়ে জানা যায় তাকে প্রায়শই ঢাকায় মাধকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখা হয়েছে।
অপরদিকে, তার ভাই বশির উদ্দিন পুলিশের ASI পদে  চাকরি করেও ঢাকায় ফ্যামিলি নিয়ে রাজকীয় বসবাসের পাশাপাশি গড়ে তুলেছে বিভিন্ন ধরনের অবৈধ সম্পদ।
এ বিষয়ে ভুক্তভোগী হাসান গাজীর সঙ্গে আলাপকালে জানা যায়, বশির উদ্দিন পুলিশের চাকরি করায় তার ক্ষমতার দাপটে সে ও তার পরিবার কাউকে কোন গনার মধ্যে রাখছে না। বাড়ির মানুষজন তাদের অত্যাচারে প্রায় গৃহ বন্ধি ভাবে বসবাস করছে। তারা স্থানীয় সালিশ মানে না। কিছু হলেই টাকার গরমে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করে বেড়ায়।
মোতালেব গাজীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তিতে প্রায় ৩৫ বছরের পুরাতন বসবাসের অনুপযোগী টিনের ঘরটি পূনঃনির্মান করতে গেলেও তারা দুই ভাই ও তাদের পরিবার অবৈধক্ষমতা দেখিয়ে প্রত্যক্ষভাবে বাধা দিয়ে আসতেছে।
ঘটনার বিষয়ে বশির উদ্দীনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের বিষয়টি যেহেতু আদালাত পর্যন্ত গড়িয়েছে সেখানেই এর সমাধান হবে। আমাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট।
উল্লেখ্য যে, এলাকার  চেয়ারম্যান বিষয়টি নিজে ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মিমাংশা করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ