বুধবার, জুলাই ১৫, ২০২৬

দিল্লি নয়, এখন ঢাকা থেকেই বেলজিয়াম ভিসা আবেদন করা যাবে

পাঠক প্রিয়

বাংলাদেশি নাগরিকদের আর বেলজিয়াম ভিসার জন্য ভারতের রাজধানী নয়াদিল্লিতে যেতে হবে না। এখন থেকে ঢাকাতেই সরাসরি বেলজিয়াম ভিসার আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

বেলজিয়াম সরকার ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুমোদনে বাংলাদেশে বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণের নতুন ব্যবস্থা চালু হয়েছে। সম্প্রতি বেলজিয়াম দূতাবাসের এক ঘোষণায় জানানো হয়, বাংলাদেশ থেকে সরাসরি ভিসা আবেদন গ্রহণের কাজ শুরু করেছে ভিএফএস গ্লোবাল (VFS Global)।

আগে বাংলাদেশি নাগরিকদের বেলজিয়াম ভিসা পেতে ভারতের নয়াদিল্লি বা ভারতের অন্য কোনো ভিসা সেন্টারে আবেদন করতে হতো। এতে সময়, খরচ ও জটিলতা বেড়ে যেত। নতুন এই ব্যবস্থার ফলে এখন থেকে বেলজিয়াম ভ্রমণ, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক ভিসার আবেদনকারীরা ঢাকাতেই সব ধাপ সম্পন্ন করতে পারবেন।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এটি বাংলাদেশ ও বেলজিয়ামের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

ভিসা আবেদনকারীরা এখন ঢাকার ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে সময় নির্ধারণ করে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। দূতাবাস জানিয়েছে, ভিসা প্রক্রিয়ার গড় সময় হবে ১৫ থেকে ২১ কর্মদিবস।

ডিজিটাল রিপোর্ট

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ