শুক্রবার, মার্চ ৬, ২০২৬

দণ্ডবিধি, ধারা ১২৪-কঃ সংশোধন প্রয়োজন কি না!

পাঠক প্রিয়

ঈদে আসছে ‘অনন্ত অপেক্ষা’—নিখোঁজ তৌসিফকে ঘিরে মা ও স্ত্রীর আবেগঘন গল্প

অনলাইন ডেস্ক ঈদ উৎসব উপলক্ষে মুক্তি পাচ্ছে নতুন নাটক ‘অনন্ত অপেক্ষা’। নিখোঁজ এক যুবককে ঘিরে মা ও সদ্যবিবাহিতা স্ত্রীর দীর্ঘ...

মধ্যপ্রাচ্য সংকটে লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক  আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ব পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার...

৫ রানের জয়, তবু বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের; সেমিতে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক ৬৫ রানের বড় ব্যবধানে জিতলেই কেবল সেমিফাইনালের পথ খুলত—সমীকরণটা পরিষ্কারভাবেই জানা ছিল পাকিস্তানের। সেই লক্ষ্যেই পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে...

রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে : অক্সফোর্ড ইকোনমিকস

অনলাইন ডেস্ক অক্সফোর্ড ইকোনমিকস–এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে Bangladesh Nationalist Party (বিএনপি) সরকার গঠন করায় দেশে...

রমজান মাসে দাঁতের যত্ন: বিশেষজ্ঞদের পরামর্শ

লাইফস্টাইল ডেস্ক পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দাঁতের যত্নও বিশেষ গুরুত্ব পায়। রোজা রাখার কারণে দীর্ঘ...

 গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘মত প্রকাশের স্বাধীনতা” অন্যতম উপাদানগুলোর একটি, যার মাধ্যমে চিন্তা ও মতামতের বৈচিত্র ফুটে উঠে। একজন গণতান্ত্রিক সরকারকে অবশ্যই বুঝতে হবে “সমালোচনা” গণতন্ত্রের ভিত্তি। দণ্ডবিধি,১৮৬০ এর ধারা ১২৪-ক’তে মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা বিদ্যমান ….

—- লিখেছেন অনিমা ইসলাম অহনা।

একটি শব্দ যেকোনো বাক্যের অর্থ এবং সারমর্মকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়ার ক্ষমতা রাখে।

এবং সেটি যদি ঘটে যায় দণ্ডবিধির মতো গুরুত্বপূর্ণ একটি আইনে তবে নিঃসন্দেহে তা রাষ্ট্র এবং জনগণের জন্য হুমকিস্বরূপ।পাশাপাশি এটি বিতর্ক সৃষ্টিরও একটি সম্ভাবনা তৈরী করে।

এবার আসি কেন এটি বিতর্কের সৃষ্টি করে! যেকোনও আইনের কোনো একটি শব্দ যদি আইনটির উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে তবে তা বিতর্কের সৃষ্টি করবেই।

মূল আলোচনায় আসা যাক। গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘মত প্রকাশের স্বাধীনতা” অন্যতম উপাদানগুলোর একটি, যার মাধ্যমে চিন্তা ও মতামতের বৈচিত্র ফুটে উঠে। একজন গণতান্ত্রিক সরকারকে অবশ্যই বুঝতে হবে “সমালোচনা” গণতন্ত্রের ভিত্তি। দণ্ডবিধি,১৮৬০ এর ধারা ১২৪-ক’তে মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা বিদ্যমান। একটু যদি আমরা খেয়াল করি ধারাটি সেখানে লিখা আছে-

“যে ব্যাক্তি কথিত বা লিখিত শব্দাবলীর দ্বারা অথবা সংকেতসমূহের দ্বারা, বা দৃশ্যমান কল্পমূর্তির দ্বারা, অথবা প্রকারান্তরে আইনবলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা অবজ্ঞার সৃষ্টি করে বা করার উদ্যোগ করে অথবা বিদ্বেষ সৃষ্টি করে বা করার উদ্যোগ করে সেই ব্যাক্তি যাবজ্জীবন কারাদন্ডে বা এমন যেকোনো স্বল্প কারাদন্ডে দন্ডিত হবে যার সঙ্গে অর্থদণ্ড যোগ করা যাবে অথবা এমন তিন বছর মেয়াদী কারাদণ্ডে দন্ডিত হবে যার সঙ্গে অর্থদণ্ড যোগ করা যাবে, অথবা অর্থদণ্ডে দন্ডিত হবে।”

এই ধারাটি উদ্দেশ্য হলো জনগণকে রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ থেকে বিরত রাখা। দূর্ভাগ্যবশত, এই ধারাটির অপব্যবহার করার একটি সুযোগ করে দেয়া হয়েছে শুধুমাত্র একটি শব্দের দ্বারা। ধারাটি মনযোগ সহকারে পড়লে আমরা দেখতে পাই, এই ধারাটি সরকারকে রক্ষা করে, রাষ্ট্রকে নয়। আমরা দেখতে পাচ্ছি সংজ্ঞায়িত করার সময় রাষ্ট্রের পরিবর্তে সরকার শব্দটি ব্যবহার করা হয়েছে। যার ফলস্বরূপ যেকোনো ক্ষমতাসীন দল নিজ স্বার্থে বা বিরোধী দলের বিরুদ্ধে অপব্যবহার করতে পারে। এই ধারাটির ব্যাখ্যা-৩ একটু আলোকপাত করি-

“ঘৃণা, অবজ্ঞা বা বিদ্বেষ সৃষ্টি বা সৃষ্টির উদ্যোগ না করে সরকারের প্রসাশনিক বা অন্যবিধ ব্যবস্থা অনুমোদনকারী সমালোচনাসমূহ এই ধারার অধীনে কোনো অপরাধ গঠন করে না।”

এখানে “ঘৃণা”, “অবজ্ঞা” বা “বিদ্বেষ” এই তিনটি বিষয়ের কোনো প্যারামিটার নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এবং ঘৃণিত কোনো কর্মকাণ্ডের পরও যদি কেউ ঘৃণা প্রকাশ করতে না পারে সেটিও স্বাধীনতায় হস্তক্ষেপ করাই হয়ে দাঁড়ায়। কিছুদিন আগের ঘটনাই যদি উদাহরণস্বরূপ বলি,মত প্রকাশের স্বাধীনতা আমাদের ছিল না, এছাড়াও বেশকিছু মৌলিক অধিকারও লঙ্ঘিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর এসকল ঘৃণিত কিছু কাজের ফলেই ঘৃণা, অবজ্ঞা প্রকাশ পায় একজন থেকে বহুজনের মাঝে। সৃষ্টি হয় নতুন একটি অভ্যুত্থানের। আর এভাবেই আমরা স্বাধীনতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।

2002 সালে, ফরমার কমিশন অন হিউম্যান রাইটস নিম্নলিখিত বিষয়গুলিকে গণতন্ত্রের অপরিহার্য উপাদান হিসাবে ঘোষণা করেছিল: মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, মেলামেশার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন অনুযায়ী ক্ষমতায় প্রবেশ এবং তার প্রয়োগ, জনগণের ইচ্ছার অভিব্যক্তি হিসেবে সার্বজনীন ভোটাধিকার এবং গোপন ব্যালটের মাধ্যমে পর্যায়ক্রমিক অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, রাজনৈতিক দল ও সংগঠনের বহুত্ববাদী ব্যবস্থা, ক্ষমতার বিভাজন, বিচার বিভাগের স্বাধীনতা, জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং মুক্ত, স্বাধীন ও বহুত্ববাদী মিডিয়া। এমনকি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রেও( ইউডিএইচআর) “মত প্রকাশের স্বাধীনতা” উল্লেখ আছে [আর্টিকেল ১৯]।

সরকার এবং রাষ্ট্র দুটি পৃথক সত্তা। এদেশের জনগণ সরকারের সমালোচনা করার অধিকার রাখে। আর এই অধিকার বাংলাদেশের সংবিধান প্রজাতন্ত্রকে দিয়েছে। বাংলাদেশ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে তা স্পষ্ট। “সরকার” ব্যবহার করার মাধ্যমে সংজ্ঞাটি বোঝায় যে সরকারের নীতি বা কর্মের যে কোনো সমালোচনাই রাষ্ট্রদ্রোহ। এটা গণতন্ত্রের নীতি ও অধিকারের পরিপন্থী। সাংবাদিকদের দমিয়ে রাখতেও রাষ্ট্রদ্রোহ আইনটি ভূমিকা রাখে। রাষ্ট্রদ্রোহ আইনটি  পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন যেন এর সুবিধা নিশ্চিত করা যায় এবং মৌলিক অধিকার রক্ষা করা যায়। সুতরাং, বিভ্রান্তি ও অপব্যবহার রোধ করতে “সরকার” শব্দটির পরিবর্তে “রাষ্ট্র” ব্যবহার করা উচিত।

[লেখক শিক্ষার্থী, আইন ও বিচার বিভাগ]

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

আইএফআইসি ব্যাংকের রমজান ও ঈদুল ফিতর বিশেষ কার্ড অফার ঘোষণা

কর্পোরেট ডেস্ক পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিশেষ কার্ড সুবিধা চালু করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটির ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীরা...

মন্দানা করিমি বলিউড ছেড়ে ইরানে ফিরতে চান

অনলাইন ডেস্ক তেহরান/মুম্বাই, ৩ মার্চ ২০২৬ – গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের...

ইরানের চতুর্মুখী হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টা আঘাত; সংঘাত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে

বিডিরিপোর্টস ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধের পঞ্চম দিনে ইরান একযোগে ইসরায়েল, সৌদি আরব, উপসাগরীয় অঞ্চল এবং বিভিন্ন মার্কিন...

নিউজিল্যান্ডের বিধ্বংসী জয়, ফিন অ্যালেনের ইতিহাসগড়া সেঞ্চুরি ফাইনালের টিকেট নিশ্চিত করল

অনলাইন ডেস্ক কলকাতা: বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে। ম্যাচে...