বুধবার, আগস্ট ১২, ২০২৬

দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সাং-কির অবস্থা আশঙ্কাজনক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সাং-কি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ওসেনস্পোর্টস ওয়ার্ল্ড জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর বিকেলে খাবার খাওয়ার সময় খাবারের একটি অংশ গলায় আটকে শ্বাসকষ্ট অনুভব করেন অভিনেতা। এরপর হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথে তাকে সিপিআর দেওয়া হয়। বর্তমানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন, তবে বিস্তারিত অবস্থা এখনও প্রকাশ করা হয়নি।

এ প্রসঙ্গে জানা গেছে, আন সাং-কি দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ। ২০১৯ সালে তিনি প্রকাশ করেছিলেন যে তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। দীর্ঘ সময় ধরে মরণব্যাধি রোগের সঙ্গে লড়াই করছেন এই অভিনেতা।

কোরিয়ান চলচ্চিত্র জগতে আন সাং-কিকে ‘ন্যাশনস অ্যাক্টর’ বা জাতীয় অভিনেতা বলা হয়। ১৯৫২ সালে জন্ম নেওয়া তিনি মাত্র পাঁচ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য হাউসমেড’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন।

দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে আন সাং-কি প্রায় ২০০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮০ সালে ‘এ ফাইন, উইন্ডি ডে’ সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার পান। এছাড়া ‘মান্দালা’, ‘টু কপস’ এবং সাম্প্রতিক ‘দ্য ডিভাইন ফিউরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন।

বর্তমানে তার পরিবারের সদস্য ও ভক্তরা হাসপাতালে তার সুস্থতা কামনা করছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ