মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর গুজব: পুলিশ সদর দফতর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৭ জুন: ঢাকার তুরাগ নদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বাস্তবে এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসেনি।

পুলিশ সদর দফতর জানিয়েছে, এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে এবং বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া প্রচার না করতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল দুর্বল করার উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, যারা সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণকে যেকোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ