রবিবার, জুলাই ১২, ২০২৬

তীব্র গরমে ভারতে ৯৮ জনের মৃত্যু

পাঠক প্রিয়

তীব্র গরমে ভারতের দুই রাজ্যে ৯৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক।

রোববার (১৮ জুন) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিহতের মধ্যে দেশটির উত্তরপ্রদেশ ৫৪ জন এবং বিহারে ৪৪ জন।

জানা গেছে, উত্তরপ্রদেশে তীব্র গরমে অসুস্থ হয়ে গত তিন দিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ডায়েরিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে চার শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়াদের অধিকাংশের বয়স ৬০ এর বেশি।

অন্যদিকে, বিহারের পরিস্থিতিও একই। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পাটনা জেলাতেই ৩৫ জনের মৃত্যু হয়। ওই জেলায় শনিবার তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সবচেয়ে বেশি ৪৫ ডিগ্রি তাপমাত্রা ছিল শেখপুরা জেলায়।

তাপপ্রবাহের কারণে এই রাজ্যের সব জেলায় আগামী ২৪ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ