রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

তিন প্রজন্মের সম্পর্কের গল্প নিয়ে আসছে মেগা ধারাবাহিক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ৩ জানুয়ারি ২০২৬ – তিন প্রজন্মের জীবনবোধ, মূল্যবোধ ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ শুরু হচ্ছে বছরের প্রথমদিকে। নাটকটি সম্প্রতি দীপ্ত টিভি, দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার শুরু করবে।

শনিবার থেকে প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতি পর্যন্ত রাত ৯:৩০ টায় নাটকটি দেখা যাবে। পরিচালক আশিস রায়, চিত্রনাট্যকার আফিফা মোহসিনা অরণি, এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত।

‘পরম্পরা’র গল্পে দেখা যাবে, ইংল্যান্ডে বেড়ে ওঠা নাহিয়ান দীর্ঘদিন পর ঢাকায় ফিরে এসে নিজেকে নতুন সামাজিক ও পারিবারিক পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়। তার আধুনিক জীবনধারা ও চিন্তাভাবনা যৌথ পরিবারের সদস্যদের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে।

নাটকটি তিন প্রজন্মের ভালোবাসা, সংঘাত, মানিয়ে নেওয়ার চেষ্টা এবং সম্পর্কের গভীরতাকে কেন্দ্র করে এগিয়ে চলে। ব্যক্তিগত স্বপ্ন ও ভালোবাসার দ্বন্দ্বের মধ্য দিয়ে পরিবারটি উপলব্ধি করে, সময়ের সঙ্গে সমাজ বদলালেও পরম্পরার বন্ধন চিরস্থায়ী।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা এবং শানারেই দেবী শানু।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ