রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন : ইসি সিনিয়র সচিব

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, সোমবার : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশের কোনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন। তবে প্রয়োজনীয় আবেদন এবং কমিশনের সিদ্ধান্ত সাপেক্ষে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এবং প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হয়েছেন—এমন তথ্য আমার জানা মতে নেই।” ভোটার না হলে তিনি নির্বাচন করতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আবেদন করলে কমিশন বিষয়টি বিবেচনা করবে।”

তিনি আরও বলেন, সাধারণত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি একটি প্রাথমিক শর্ত হলেও আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে কমিশন চাইলে প্রার্থী হওয়ার উপযোগিতা যাচাই করতে পারে। সে ক্ষেত্রে আবেদনকারীর তথ্য, যোগ্যতা এবং আইনানুগ শর্তসমূহ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল ও প্রার্থীর প্রস্তুতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটাধিকার এবং প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে কমিশনের এ বক্তব্য নতুন আগ্রহ তৈরি করেছে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ