মঙ্গলবার, জুন ২, ২০২৬

তারেক রহমান গুলশান মডেল হাইস্কুলে ভোট প্রদান করেছেন

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন এবং পৌনে ১০টায় ভোটাধিকার প্রয়োগ শেষে বের হন।

ভোট দেওয়ার পর উপস্থিত ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। আশা করি দেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।”

সকালের শুরু থেকেই কেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা নিশ্চিতে অবস্থান করছে। এছাড়া দেশি-বিদেশি সাংবাদিক ও ভোট পর্যবেক্ষকদের উপস্থিতিও নজর কাড়ছে।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৭৭৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৭৪,৭০৯, নারী ভোটার ১,৫৯,৬০৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের মূল লড়াই শুরু থেকেই বিএনপিদাঁড়িপাল্লা প্রতীক নিয়ে হয়েছে।

এই নির্বাচনে ৫ জন স্বতন্ত্র প্রার্থী তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচনে থেকে সরে গেছেন। তাঁদের মধ্যে রয়েছেন—

  • সাবেক সংসদ সদস্য ও বিএনএফ প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ

  • শামীম আহমেদ (ডাব প্রতীক)

  • মো. রাশেদুল হক (আনারস প্রতীক)

  • মঞ্জুর হুমায়ুন (আপেল প্রতীক)

  • এনায়েত উল্লাহ (মোরগ প্রতীক)

ঢাকা-১৭ আসন গঠিত হয়েছে রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের অংশ নিয়ে। ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ এবং নজরদারি কার্যক্রম চলমান।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ