রবিবার, জুলাই ১২, ২০২৬

তারেক রহমানের কাছে নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে তাঁরা এই সাক্ষাৎ করেন।

বিএনপির মিডিয়া সেল জানায়, বুধবার দুপুরে রাজধানীর জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে নেপাল ও ভুটান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, নেতৃত্ব এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে আসে। এই শোক প্রকাশ করতেই নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল ঢাকায় সফর করেন।

এর আগে বুধবার বিকাল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশের অঞ্চলজুড়ে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয় দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ এই জানাজা। রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণের ঢল নামে শেষ শ্রদ্ধা জানাতে।

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনেও গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন আগত বিদেশি প্রতিনিধিরা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ