শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঢাকার পুরোনো ভবনের ৯০% কোডবহির্ভূত: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : ঢাকার পুরোনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সতর্ক করে বলেন, সাম্প্রতিক ভূমিকম্পগুলো রাজধানীর জন্য স্পষ্ট বার্তা—বিশেষত পুরান ঢাকা এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতিটি ভূমিকম্পই আমাদের জন্য সতর্কসংকেত। কিন্তু এখনো পর্যন্ত আমরা ভবনগুলোর নিরাপত্তা যাচাই বা কোড মানার বিষয়টিকে গুরুত্ব দিইনি। পুরান ঢাকার অবস্থা সবচেয়ে ভয়াবহ।”

তিনি আরও বলেন, পুরোনো ভবনগুলোর অধিকাংশই নাজুক কাঠামো, সরু রাস্তার কারণে উদ্ধারকাজ কঠিন, আর দাহ্য রাসায়নিক ও বাণিজ্যিক ব্যবহারের কারণে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি সবসময় রয়ে গেছে।

রিজওয়ানা হাসান সরকারের প্রতি দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সংস্কার বা অপসারণ, বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন এবং নগরবাসীর জন্য ভূমিকম্প–পূর্ব প্রস্তুতি জোরদারের আহ্বান জানান।

তিনি বলেন, “যদি এখনই উদ্যোগ না নেওয়া হয়, বড় ধরনের একটি ভূমিকম্পে পুরান ঢাকা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ