শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঢাকায় নাশকতার চেষ্টা: নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা–কর্মী গ্রেপ্তার

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. তরিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনে রাজধানীতে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই ৪৩ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য।

গত মঙ্গলবারও ঢাকার বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

ডিবি সূত্র জানিয়েছে, রাজধানীর মিরপুর, রামপুরা, খিলগাঁও, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও বাড্ডাসহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় গোপন বৈঠক ও ঝটিকা মিছিলের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করার প্রমাণ মেলে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম, লিফলেট ও দলের অনলাইন নির্দেশনা সংক্রান্ত কিছু নথিপত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে “লকডাউন” কর্মসূচি বাস্তবায়নের নামে নাশকতার আহ্বান জানানো হচ্ছিল। এসব তৎপরতা ঠেকাতে গোয়েন্দারা নজরদারি বাড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ