বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

ড. কামরুল হুদা পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত

পাঠক প্রিয়

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক  . মোঃ কামরুল হুদা কে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. তারিখে এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

তেত্রিশ বৎসরের দীর্ঘ কর্মজীবনে . মোঃ কামরুল হুদা সাভারস্থ ৩ মেগাওয়াট ট্রিগ্রা মার্ক-২ রিসার্চ রিঅ্যাক্টরের বিভিন্ন ধরনের তত্ত্বীয় গবেষণা, হিট ট্রান্সফার ও সেফটি অ্যানালাইসিসের কাজসহ শিল্ডিং ম্যাটেরিয়্যালের গুণগত মান পর্যবেক্ষণের জন্য পরীক্ষামূলক কাজ সম্পাদন করেছেন। এছাড়াও তিনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন কোড ডিজাইন, বার্ন-আপ অ্যানালাইসিস ও সেফটি প্যারামিটার নির্ণয়ের কাজ সম্পাদন করেছেন এবং বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন।

. মোঃ কামরুল হুদা ১৯৮১ সালে ঘোড়াশাল ওয়াবদা স্কুল থেকে এসএসসি, ১৯৮৩ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় বিএসসি এবং একই বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৭ সালে পদার্থবিদ্যায় এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে রিঅ্যাক্টর ফিজিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে তাঁর প্রায় ৮০ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

পরমাণু বিজ্ঞানী ড. মোঃ কামরুল হুদা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৭ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের ১২ ডিসেম্বর বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ