অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সচিবালয় থেকে তাকে ফোন করা হয়েছে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি রাখতে। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা এখনও নিশ্চিত নয়।
ড. আব্দুল মঈন খান ২০০১ থেকে ২০০২ সালের মধ্যে বিএনপি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার শপথ গ্রহণ মন্ত্রিসভায় নতুন নেতৃত্ব ও অভিজ্ঞতার সংমিশ্রণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই শপথের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির একজন অভিজ্ঞ নেতা আবারও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যোগ দিতে যাচ্ছেন।


