বুধবার, আগস্ট ১২, ২০২৬

ট্রাম্পের নির্বাহী আদেশে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বাজেট

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ওয়াশিংটন, ২২ ডিসেম্বর — প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন। রবিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ট্রাম্প এ সিদ্ধান্ত নেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৭ হাজার কোটি ডলার বরাদ্দ পাচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই দুই সংস্থার জন্য বরাদ্দ ছিল ১,৯০০ কোটি ডলার। নতুন আদেশ অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৯ পর্যন্ত প্রতি বছর আইসিই ও সিবিপি ৫,৬০০ কোটি ডলারের বেশি বাজেট পাবেন। এই অর্থ ব্যবহার করে ট্রাম্প প্রশাসন হাজার হাজার নতুন কর্মী নিয়োগ, নতুন বন্দিশালা নির্মাণ এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।

আইসিই ও সিবিপির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ সাল থেকে প্রতি বছর প্রায় ১০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করার প্রতিশ্রুতি দেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর তিনি অবিলম্বে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই থেকে এ পর্যন্ত প্রায় ৬ লাখ ২২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ