শুক্রবার, জুন ২৬, ২০২৬

ট্রাম্পের ওপর বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা অস্কার তারকা ক্রিস্টেন

পাঠক প্রিয়

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

শোবিজ ডেস্ক 

যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন অস্কার মনোনীত হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস অব লন্ডন-কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি সম্ভবত আর আমেরিকায় বসবাস করবেন না।

সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ট্রাম্পের অধীনে আমেরিকার বাস্তবতা পুরোপুরি খণ্ডবিখণ্ড হয়ে যাচ্ছে। তার ভাষায়, “আমাদের উচিত তার কৌশল থেকেই শিক্ষা নেওয়া এবং আমরা যে বাস্তবতায় বাঁচতে চাই, সেটি নিজেরাই তৈরি করা।”

ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রে থাকবেন কি না—এমন প্রশ্নে সরাসরি ‘সম্ভবত না’ বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। তবে আমি পুরোপুরি হাল ছেড়ে দিতে চাই না। আমি ইউরোপে সিনেমা তৈরি করতে চাই এবং সেগুলো মার্কিন দর্শকদের সামনে তুলে ধরতে চাই।”

ক্রিস্টেন স্টুয়ার্ট একাই নন—ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বেশ কয়েকজন তারকা যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় টিভি উপস্থাপক এলেন ডিজেনারেস ও কৌতুকাভিনেত্রী রোজি ও’ডোনেল। এছাড়া ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’খ্যাত পরিচালক জেমস ক্যামেরন বর্তমানে নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন।

নিউজিল্যান্ডে থাকার কারণ ব্যাখ্যা করে ক্যামেরন বলেন, তিনি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং “সুস্থ মস্তিষ্কের মানুষের সঙ্গে থাকার জন্য” দেশটি বেছে নিয়েছেন। তার মতে, নিউজিল্যান্ড বিজ্ঞানে বিশ্বাস করে এবং ঐক্যবদ্ধ, যেখানে আমেরিকা এখন চরমভাবে মেরুকরণ করা একটি দেশ।

একই সুর শোনা গেছে রোজি ও’ডোনেলের কণ্ঠেও। ভ্যারাইটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমার সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়া নিরাপদ কি না, তা নিয়ে আমি সংশয়ে আছি। এই প্রশাসন বিদায় না নেওয়া পর্যন্ত এবং তাদের অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আমি ফিরছি না।”

উল্লেখ্য, ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরিতাপূর্ণ। ২০১২ সালে স্টুয়ার্টের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেছিলেন ট্রাম্প। রবার্ট প্যাটিনসনের সঙ্গে তার বিচ্ছেদ নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। পরবর্তীতে এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, “তিনি তখন আমাকে নিয়ে যেন আচ্ছন্ন ছিলেন। একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী কেন আমাকে নিয়ে এত মাথা ঘামাবেন, তা আজও আমার বোধগম্য নয়।”

সূত্র: ভ্যারাইটি

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ