সোমবার, জুলাই ২০, ২০২৬

ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আফগানিস্তান যুদ্ধ চলাকালে ন্যাটো বাহিনীর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘ভয়ঙ্কর’ বলে আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান যুদ্ধে মূলত মার্কিন সেনারাই সম্মুখভাগে লড়াই করেছে এবং ন্যাটোভুক্ত অন্যান্য দেশের সেনারা তুলনামূলকভাবে দূরে অবস্থান করেছিল। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান কিয়ার স্টারমার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে আফগানিস্তানে নিহত ৪৫৭ জন ব্রিটিশ সেনার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। কিয়ার স্টারমার বলেন,
“আমি তাদের সাহস, পেশাদারিত্ব এবং দেশের জন্য আত্মত্যাগের কথা কখনো ভুলব না। যারা প্রাণ দিয়েছেন এবং যারা আজও যুদ্ধের ক্ষত নিয়ে বেঁচে আছেন—তাদের সবাই আমাদের জাতির গর্ব।”

যুদ্ধে আহত সৈন্যদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য শুধু নিহত সেনাদের স্মৃতির প্রতি অসম্মান নয়, বরং তাদের পরিবার এবং গোটা দেশকেই আঘাত করেছে। তার ভাষায়,
“এই ধরনের মন্তব্য হতাহত সৈন্যদের পরিজনদের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে।”

এটি প্রথমবার নয় যে ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করলেন কিয়ার স্টারমার। এর আগেও একাধিকবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছিল।

প্রসঙ্গত, ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর ন্যাটো জোট আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত সেখানে ন্যাটোর প্রায় এক লাখ ৩০ হাজারেরও বেশি সৈন্য মোতায়েন ছিল। এই দীর্ঘ যুদ্ধে নিহত হন অন্তত ৩ হাজার ৪৮৬ জন ন্যাটো সেনা।

পরিসংখ্যান অনুযায়ী, নিহতদের মধ্যে মার্কিন সেনার সংখ্যা ছিল ২ হাজার ৪৬১ জন এবং ব্রিটিশ সেনার সংখ্যা ছিল ৪৫৭ জন।

সূত্র: আল-জাজিরা, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ