বুধবার, জুন ২৪, ২০২৬

ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাতের অভিযোগে সিমিন রহমানসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট

পাঠক প্রিয়

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ হাজি, সৌদিতে মৃত্যু ৫২ বাংলাদেশির

ঢাকা, ১৮ জুন: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

ফ্যামিলি কার্ড প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে...

উদ্বোধনী ম্যাচে হোঁচট পর্তুগালের, রোনালদোকে ঘিরে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাশিত সূচনা করতে পারেনি পর্তুগাল। আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র...

আদালত প্রতিবেদক

ঢাকা: নিজের ভাইবোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে গোপনে ভুয়া স্বাক্ষর ও জাল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে সিমিন রহমানসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের ইন্সপেক্টর সৈয়দ সাজেদুর রহমান গত ১১ জানুয়ারি ঢাকার আদালতে চার্জশিট দাখিল করেন। রোববার (গতকাল) চার্জশিট আদালতে উপস্থাপন করা হলে ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ এ বিষয়ে শুনানির জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী মো. মনির হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্জশিটে সিমিন রহমান ছাড়াও অভিযুক্ত অন্যরা হলেন—ট্রান্সকম গ্রুপের পরিচালক মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক, আবু ইউসুফ মো. সিদ্দিক, মো. সামসুজ্জামান পাটোয়ারি এবং ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের স্ত্রী মিসেস শাহনাজ রহমান।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ১৩ জুন ঢাকায় ট্রান্সকম লিমিটেডের একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হওয়ার দাবি করা হয়, যার তিন নম্বর এজেন্ডায় লতিফুর রহমানের শেয়ার হস্তান্তরের অনুমোদন দেখানো হয়। ওই মিটিংয়ে লতিফুর রহমানের মালিকানাধীন ২৩ হাজার ৬০০ শেয়ারের মধ্যে বড় মেয়ে সিমিন রহমানকে ১৪ হাজার ১৬০টি এবং ছেলে আরশাদ ওয়ালিউর রহমান ও ছোট মেয়ে শাযরেহ হককে ৪ হাজার ৭২০টি করে শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত দেখানো হয়।

তবে বাদীপক্ষের দাবি, ২০২০ সালের ১৩ জুন এ ধরনের কোনো বোর্ড মিটিং আদৌ অনুষ্ঠিত হয়নি। তদন্তকালে কোম্পানির কাছে উক্ত বোর্ড মিটিংয়ের রেজল্যুশন ও সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়া হলেও আসামিপক্ষ তা উপস্থাপন করতে পারেনি। একই সঙ্গে বোর্ড মিটিংয়ের আগে কোনো ই-মেইল, ডাকযোগে নোটিস বা চিঠির অস্তিত্বও পাওয়া যায়নি। হাজিরা শিটে থাকা এক পরিচালকের স্বাক্ষর নিয়েও অসঙ্গতির কথা উল্লেখ করা হয়েছে।

চার্জশিটে আরও বলা হয়, ট্রান্সকম লিমিটেডের শেয়ার হস্তান্তরের কাগজপত্র ২০২০ সালের ১৩ জুন যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) জমা দেওয়া হলেও নির্ধারিত ফি সময়মতো পরিশোধ করা হয়নি। আরজেএসসির নিয়ম অনুযায়ী শেয়ার হস্তান্তরের সময় দাতা ও গ্রহীতার সশরীরে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও সে নিয়ম অনুসরণ করা হয়নি। এতে ১৯৯৪ সালের কোম্পানি আইনের ৩৮ ধারার লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া তদন্তে উঠে আসে, ২০২০ সালে ভাইবোনদের ভুয়া স্বাক্ষর ব্যবহার করে ‘ডিড অব সেটেলমেন্ট’ ও বিভিন্ন নথিপত্র তৈরি করে অধিকাংশ শেয়ার নিজের নামে নেওয়ার চেষ্টা করেন সিমিন রহমান। এ ক্ষেত্রে দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প এফিডেভিট ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও ডাক বিভাগের প্রতিবেদনে বলা হয়, এসব এফিডেভিটে ব্যবহৃত স্ট্যাম্প ২০২৩ সালে সৃজনকৃত, যা ২০২০ সালের তারিখে দেখানো হয়েছে। যে ভেন্ডরের মাধ্যমে স্ট্যাম্প সরবরাহের তথ্য রয়েছে, তার লাইসেন্সও পরবর্তীতে বাতিল করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ভাইবোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি লতিফুর রহমানের কন্যা শাযরেহ হক গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সিমিন রহমানসহ ছয়জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত শেষে এ চার্জশিট দাখিল করা হলো।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ