বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

টরন্টো ফিল্ম ফোরামে শান্তা ইসলামের সঙ্গে আলাপচারিতা

পাঠক প্রিয়

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

অনলাইন ডেস্ক

টরন্টো, ২২ নভেম্বর – কানাডার টরন্টোর টরন্টো ফিল্ম ফোরাম (টিএফএফ) মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘অন্যস্বর’ আয়োজিত একটি বিশেষ আলাপচারিতা। অনুষ্ঠানে মঞ্চ ও টিভি অভিনেত্রী শান্তা ইসলাম উপস্থিত ছিলেন।

অন্যস্বর এর দলনেতা আহমেদ হোসেন সঞ্চালনায় ধীরলয়ে শুরু হয় শান্তার সঙ্গে কথোপকথন। আলোচনায় জিনাত এবং মিরান্ডা চরিত্র নিয়ে নানান দিক নিয়ে আলাপ হয়েছে। আলাপের এক পর্যায়ে শান্তা আবেগতাড়িত হয়ে জিনাত চরিত্রের সংলাপও শেয়ার করেন। তিনি জানান, আস্থা নিয়ে কিভাবে আহমেদ হোসেনের ঘাড়ে পা রেখে মিরান্ডা চরিত্রের প্রথম দৃশ্যের চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন।

অভিনয়ের নৈপুণ্য, চরিত্র বিশ্লেষণের গভীরতা এবং মঞ্চে উপস্থিতির দৃঢ়তায় নিজেকে দীর্ঘদিন ধরে আলাদা করে তুলে ধরেছেন শান্তা ইসলাম।

সৈয়দ শামসুল হক-এর বিখ্যাত নাটক ‘যুদ্ধ এবং যুদ্ধ’-এ জিনাত মহল চরিত্রে তাঁর অভিনয় ছিল অনন্য—ব্যথা, প্রতিরোধ এবং নারী শক্তির যে রূপ তিনি মঞ্চে তুলে ধরেন, তা দর্শকের হৃদয়ে দীর্ঘসময় দাগ কাটে।

এছাড়া বিশ্বনাট্যধারার অপরাজেয় নাট্যকার উইলিয়াম শেক্সপীয়ারের ‘দ্য টেম্পেস্ট’ নাটকে মিরান্ডা চরিত্রে তাঁর বলিষ্ঠ ও শৈল্পিক অভিনয় প্রমাণ করে তাঁর বহুমাত্রিক দক্ষতা। চরিত্রের সরলতা, বিস্ময়, মানবিকতা এবং আবেগ—সব কিছুই তিনি নিখুঁতভাবে তুলে ধরে নাটকটিকে নতুন বোধে সমৃদ্ধ করেছেন।

শান্তা ইসলাম, তাঁর অভিনয়ের প্রতিটি চরিত্রই দর্শককে নতুন অভিজ্ঞতায় নিয়ে যায়, আর শিল্পচর্চার প্রতি তাঁর নিবেদন আমাদের সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করে চলেছে।

অনুষ্ঠানে ‘অন্যস্বর’ দলের সদস্য এবং বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন। এ আলোচনার মাধ্যমে দর্শকরা শান্তা ইসলামের অভিনয় ও চরিত্র অনুধাবনের পদ্ধতি সম্পর্কে সরাসরি জানতে পেরেছেন।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ