বুধবার, মে ২০, ২০২৬

জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক সুবিধাবাদী কাঠামোর কাছে বলি দেওয়া হয়েছে!

পাঠক প্রিয়

৫০ লাখ মা-বোন পাবেন ফ্যামিলি কার্ড, বাজেটে বাড়ছে বরাদ্দ: প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লা প্রতিনিধি চাঁদপুর সফরকালে কুমিল্লার লাকসামে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির...

তিস্তার স্রোতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু...

দেশে আরও ১২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,৩০৩

অনলাইন ডেস্ক দেশে চলমান হাম প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের...

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে)...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান একটি যুগান্তকারী ঘটনা হলেও এর পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিপ্লবী সরকার বা সর্বদলীয় জাতীয় সরকার প্রতিষ্ঠার পরিবর্তে বাহাত্তরের সংবিধানের অধীনে উপদেষ্টা-নির্ভর সরকার গঠিত হয়, যা অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থী। এই সরকারের কার্যকলাপ কেবল রাজনৈতিক অনৈক্য সৃষ্টি করেনি, বরং অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকেও অস্বীকার করেছে।
জুলাই অভ্যুত্থানের অন্যতম উদ্দেশ্য ছিল, রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করা। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল: একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা, সর্বদলীয় জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক ঐক্য সৃষ্টি এবং দীর্ঘমেয়াদে (১০ বছর) ক্ষমতায় থেকে একটি নতুন সংবিধান প্রণয়ন ও বাস্তবায়ন করা। এই প্রক্রিয়া অভ্যুত্থানকে কেবল সাময়িক পরিবর্তন নয়, বরং একটি রাজনৈতিক বিপ্লব হিসেবে দাঁড় করাতে সক্ষম হতো।
অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকার বাহাত্তরের সংবিধানের কাঠামোর ওপর দাঁড়ানো ছিল। অথচ এই সংবিধানই অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অভ্যুত্থানের প্রকৃত স্টেকহোল্ডার ছিলেন না; বরং তারা রাজনৈতিকভাবে অপ্রতিনিধিত্বশীল এবং অভ্যুত্থানের ধারক নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন একটি সুবিধাভোগী গোষ্ঠী।
বিপ্লবী দল ও সংগঠনকে বাদ দিয়ে উপদেষ্টাদের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছিল। এটা ছিল রাজনৈতিক অনৈক্য সৃষ্টির একটি বিষাক্ত বীজ। এই বীজ সর্বদলীয় ঐক্য প্রতিষ্ঠার পরিবর্তে বিভাজন ও সন্দেহ সৃষ্টি করে। সংবিধানগত ভ্রান্তি ছিল, অপুরণীয় ক্ষতিকর একটি আত্মঘাতী কু-কর্ম। বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে সরকার পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করা হয়, অথচ এই সংবিধান অভ্যুত্থানের ঘোষিত চেতনার পরিপন্থী। এই সংবিধানের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক সুবিধাবাদী কাঠামোর কাছে বলি দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে বাংলাদেশের বিপ্লবী পরিবর্তনের সম্ভাবনার প্রজ্জ্বলিত সূর্য নিভে গেছে। সর্বদলীয় জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হলে রাষ্ট্রীয় কাঠামো জুলাই অভ্যুত্থানের চেতনার আলোকে নতুন সংবিধানের ভিত্তিতে পুনর্গঠিত হতে পারত। কিন্তু অন্তর্বর্তী সরকার সেই ঐতিহাসিক সুযোগ বিনষ্ট করেছে এবং অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক বিশ্বাসঘাতকতায় রূপ দিয়েছে।
জুলাই অভ্যুত্থান রাষ্ট্রীয় পুনর্গঠনের এক সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার সেই সম্ভাবনাকে গলাটিপে হত্যা করেছে। রাজনৈতিক ঐক্যের বদলে বিভাজন, বিপ্লবী আদর্শের বদলে সুযোগসন্ধানী নেতৃত্ব এবং সংবিধান সংস্কারের বদলে পুরোনো কাঠামোর আশ্রয়—এ সবই অভ্যুত্থানের চেতনাকে ব্যর্থ করেছে। ইতিহাসের বিচারে এটি শহীদদের আত্মত্যাগের সঙ্গে এক নিছক বিশ্বাসঘাতকতা। ভবিষ্যতের নেতৃত্বের জন্য শিক্ষা হলো—বিপ্লবী পরিবর্তন কেবল জনগণের প্রকৃত অংশগ্রহণ ও সঠিক কাঠামোর মাধ্যমেই টিকে থাকতে পারে।
সুফি সাগর সামস্, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ