বুধবার, এপ্রিল ২২, ২০২৬

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে আইন আসছে, সংসদে পাস হবে: তথ্যমন্ত্রী

পাঠক প্রিয়

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো....

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৫ মার্চ: জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়ার জন্য শিগগিরই আইন আনা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনেই এ সংক্রান্ত আইন পাস করা হবে।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানায় সরকার। একই সঙ্গে তিনি জানান, এখন থেকে প্রতি মাসে সরকারের কার্যক্রম নিয়মিতভাবে জাতির সামনে তুলে ধরা হবে।

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের ২১ দিনের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রদান শুরু হয়েছে এবং প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখে তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। টাঙ্গাইল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রাথমিকভাবে ২১ হাজার কৃষককে কার্ড দেওয়া হবে।

সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্য ভিআইপি প্রটোকলের বহরও বাতিল করা হয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

 

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ