শনিবার, মার্চ ৭, ২০২৬

জানুয়ারিতে অর্থনৈতিক সম্প্রসারণের গতি কমেছে, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী

পাঠক প্রিয়

খামেনির মৃত্যুর খবরে উত্তাল কাশ্মীর ও লখনউ, থমথমে পরিস্থিতি

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei–এর মৃত্যুর খবরে উত্তাল হয়ে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা। মার্কিন...

ইরানের পরমাণু স্থাপনায় হামলা: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কড়া সমালোচনায় রাশিয়া

অনলাইন ডেস্ক ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম...

ইরান যুদ্ধে বিশ্ববাজারে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক হামলার জেরে অস্থিতিশীল হয়ে উঠেছে গোটা অঞ্চল। এর ফলে বৈশ্বিক জ্বালানি...

ইরানে হামলায় মার্কিন বাহিনীর ভারতীয় বন্দর ব্যবহারের দাবি ‘ভুয়া’: দিল্লি

অনলাইন ডেস্ক ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় মার্কিন বাহিনী ভারতীয় বন্দর ব্যবহার করেছে—মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগরের এমন দাবিকে...

ত্রিমুখী বিপদে ইসরায়েল

অনলাইন ডেস্ক   মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সর্বাত্মক সংঘাত এখন পুরো অঞ্চলকে...

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের অর্থনৈতিক সম্প্রসারণের গতি কিছুটা কমেছে। বাংলাদেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) সূচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে সূচক শূন্য দশমিক ৩ পয়েন্ট কমে ৫৩ দশমিক ৯-এ নেমে এসেছে। আগের মাস ডিসেম্বরে এ সূচক ছিল ৫৪ দশমিক ২।

তবে সূচক কিছুটা কমলেও নির্মাণ ও সেবা খাতে সম্প্রসারণের ধারা অব্যাহত রয়েছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ যৌথভাবে দেশের কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—এই চারটি প্রধান খাতের ওপর ভিত্তি করে মাসিক পিএমআই সূচক প্রকাশ করছে।

পিএমআই পর্যবেক্ষণে দেখা গেছে, বর্তমানে উচ্চ খরচ ও নগদ অর্থের সংকট ব্যবসায়িক কার্যক্রমে চাপ সৃষ্টি করছে। কাঁচামাল, শ্রম, পরিবহন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে মোট খরচ বেড়েছে। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া আসন্ন নির্বাচন ও রাজনৈতিক অনিশ্চয়তা ব্যবসায়িক খাতে বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। ফলে অনেক ক্ষেত্রে অর্ডার স্থগিত রাখা, নতুন বিনিয়োগে অনীহা এবং ক্রেতাদের সতর্ক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমি প্রভাব এবং আমদানির কারণে কিছু খাতে চাহিদাও কমেছে। তবে ব্যবসায়ীরা আশা করছেন, মার্চের পর বা নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হতে পারে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, সর্বশেষ পিএমআই সূচকগুলো অর্থনীতির সম্প্রসারণের গতি কমার ইঙ্গিত দিচ্ছে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ধীর পুনরুদ্ধার এবং সতর্ক অর্ডার উৎপাদন খাতের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে ভবিষ্যৎ ব্যবসা সূচকের ধারাবাহিক সম্প্রসারণ অর্থনীতিতে টেকসই আশাবাদের ইঙ্গিত দিচ্ছে।

মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৮ শতাংশ

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেও মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, জানুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে। ডিসেম্বর মাসে এ হার ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ এবং নভেম্বর মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

তবে গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। ২০২৫ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ।

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা

নতুন বছরের জন্য প্রণীত মুদ্রানীতি আজ বিকাল সাড়ে ৩টায় ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংক সাধারণত ছয় মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করে থাকে।

মুদ্রানীতির মাধ্যমে অর্থনীতিতে অর্থের জোগান, সুদের হার কাঠামো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় সহায়ক দিকনির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, এবারও বিদ্যমান নীতিকৌশলের ধারাবাহিকতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত নীতিগত সুদের হার কমানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এ কারণে আগামী ছয় মাসেও বাংলাদেশ ব্যাংক বর্তমান সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের শেষ দিক থেকে ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। সর্বশেষ ঘোষিত মুদ্রানীতিতে নীতিগত সুদের হার ১০ শতাংশ নির্ধারণ করা হয়। পাশাপাশি স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ১১ দশমিক ৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার ৮ শতাংশ নির্ধারণ করা হয়।

বিশ্লেষকদের মতে, টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধির পর থেকেই মূল্যস্ফীতির চাপ বাড়তে শুরু করে। ২০২২ সালের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছায়, যা তার আগের মাস আগস্টে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

সর্বশেষ সংবাদ

জবিতে সাংবাদিকদের ওপর হামলা: ‘ছাত্রলীগও যে সাহস করেনি, তা প্রকাশ্যে শিবির করেছে’—ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ওয়ান্ডার কেকের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি দেশীয় ব্র্যান্ড ওয়ান্ডার কেকের উদ্যোগে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর...

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাসস আগামী ৮ মার্চ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান...

টি–টোয়েন্টিতে ইতিহাস গড়া অলরাউন্ডাররা: রেটিং পয়েন্টে শীর্ষে যারা

অনলাইন ডেস্ক টি–টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের গুরুত্ব সবসময়ই আলাদা। ব্যাট হাতে রান তোলা ও বল হাতে উইকেট—দুই ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে পারলে তবেই একজন খেলোয়াড় প্রকৃত...

মনস্তত্ত্ববিদ থেকে অভিনেত্রী—বাবার জন্যই অভিনয়ে আসেন যশমা গিল

শোবিজ ডেস্ক পর্দায় যাকে সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত চরিত্রে দেখা যায়, সেই জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী যশমা গিলের অভিনয়জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। সম্প্রতি এআরওয়াই ডিজিটালের...

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এক সপ্তাহ পার হলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্যে দীর্ঘস্থায়ী...

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ভারতে আটকা ওয়েস্ট ইন্ডিজ, অবশেষে মিলল ফেরার ব্যবস্থা

 অনলাইন ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সুপার এইট পর্বেই বিদায় নিয়েছে West Indies cricket team। তবে টুর্নামেন্ট শেষ হলেও সঙ্গে সঙ্গে দেশে ফিরতে পারেননি ক্যারিবীয়রা। মধ্যপ্রাচ্যে...

সুপারহিরোর বেশে সালমান, রাজ ও ডিকের নতুন চমক

শোবিজ ডেস্ক  বলিউড সুপারস্টার Salman Khan আবারও নতুন ধাঁচের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘সিকান্দার’ ও Battle of Galwan-এর পর এবার জনপ্রিয় পরিচালক জুটি Raj...

যুদ্ধের ছায়া বাজেটে: দাম বাড়ছে পণ্যের, নতুন করে ভাবছে সরকার

বিশেষ প্রতিবেদক ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। যুদ্ধক্ষেত্র থেকে হাজার মাইল দূরে থাকলেও এর ঢেউ...