সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

জানিপপ -এর রজত জয়ন্তী  উদযাপন

পাঠক প্রিয়

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়—ইরান

অনলাইন ডেস্ক লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির...

৭ বছর পর শামীম আরজুর মৃত্যুতে মামলা, হানিফসহ ১৫ জন আসামি

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. শামীম আরজুর মৃত্যুর ঘটনায় প্রায় সাত বছর পর আদালতে...

সুন্দরবনে দস্যু আতঙ্ক, কোস্টগার্ডের অভিযানে দেড় বছরে আটক ৬১

বাগেরহাট প্রতিনিধি বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযান সত্ত্বেও থামছে না বনদস্যুদের তৎপরতা। চাঁদা না দিলে...

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটি ২০২০ খ্রিস্টাব্দের ৩০ জুলাই তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জানিপপ-এর কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য,  বিভাগীয় সমন্বয়কারী, ন্যাশনাল ভলেনটিয়ার এবং শুভাকাঙক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান ও সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জানিপপ গত দুই দশকের বেশি সময় ধরে দেশে এবং বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দেশে ও বিদেশে কাজ করবে এ সংস্থাটি। অনুষ্ঠানে জানিপপ-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অ্যাডভোকেট ইতরাত আমিন কলিমউল্লাহ সবাইকে ধন্যবাদ জানান।

আয়োজিত ওয়েবেনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জানিপপ-এর সেক্রেটারি জেনারেল জালাল উদ্দিন ভূঁইয়া, জানিপপ-এর ট্রেজারার আশরাফ উদ্দিন আহমেদ, জানিপপ-এর বিভাগীয় সমন্বয়কারী ডক্টর সাবের আহমেদ চৌধুরী, বিভাগীয় সমন্বয়কারী লিয়াকত আলী, বিভাগীয় সমন্বয়কারী আব্দুল মুকীত, বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ মহিউদ্দিন, বিভাগীয় সমন্বয়কারী মোঃ পারভেজ মিয়ান, বিভাগীয় সমন্বয়কারী দেলোয়ার জাহান, বিভাগীয় সমন্বয়কারী গোলাম মুস্তফা সিন্দাইনি, উপ-বিভাগীয় সমন্বয়কারী ড. মোঃ আশরাফুল করিম, উপ-বিভাগীয় সমন্বয়কারী আল জামাল মুস্তফা সিন্দাইনি এবং জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আবদুল কাদের।

১৯৯৫ খ্রিস্টাব্দের ৩০ জুলাই ঢাকার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও- এর হাত ধরে আত্নপ্রকাশ ঘটে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা জানিপপের। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে জাতীয় ও স্থানীয় নির্বাচনের পাশাপাশি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের নির্বাচনে পর্যবেক্ষকের ভ‚মিকা পালন করে। জানিপপ সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং সংসদীয় উপ-নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছে।

এছাড়াও দেশের বাইরে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) ১৯৯৭ সালে পাকিস্তানে, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে যুক্তরাজ্যে নির্বাচন সফলভাবে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছে। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, গণচীনের হংকং, ডেমোক্রেটিক রিপাবলিক অব তিমুর লেস্টি (Timor-Leste), মোজাম্বিক, জাম্বিয়া, নাইজেরিয়া, মিশর এবং নেপালের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছে। তাছাড়াও সংস্থার প্রতিনিধিগণ নির্বাচন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছেন জ্যামাইকা, লেবানন এবং ভারতে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ