বুধবার, মে ২৭, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

পাঠক প্রিয়

বিশেষ প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই সিদ্ধান্ত জানান।

প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে জনগণ চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানানোর সুযোগ পাবেন। এই চারটি বিষয় ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর মূল কাঠামোর অংশ।

এর আগে আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আদেশ অনুমোদন করা হয়। বৈঠকে সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট আয়োজন এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়সহ প্রক্রিয়ার বিভিন্ন দিক চূড়ান্ত করা হয়।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, “জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে—যাতে জনগণ একই সঙ্গে তাদের প্রতিনিধি এবং ভবিষ্যৎ শাসন কাঠামো সম্পর্কে মত দিতে পারেন।”

ভাষণে প্রশ্ন পড়েও শোনান প্রধান উপদেষ্টা। তিনি বলেন প্রশ্নটি হবে এ রকম: ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?’

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশন খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করবে। গণভোটের প্রস্তুতিও একইসঙ্গে সম্পন্ন করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ