সোমবার, জুন ১৫, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট: ইসির প্রস্তুতি শতভাগ, তফসিলের তারিখ চূড়ান্ত হয়নি

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) শতভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এই কর্মশালার আয়োজন করে।

ইসি সচিব জানান, “আমি আজ সকাল থেকেই নির্বাচনী প্রস্তুতি নিয়ে একাধিক মিটিং করেছি। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, মাঠ পর্যায়ের কাজ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সমন্বয় বিষয়ক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।”

নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতির মাত্রা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, “এখন আমরা শতভাগ প্রস্তুত।”

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে, তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে কমিশন আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ