শনিবার, জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘ জনগণকে অভিনন্দন জানালেন শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোটের জন্য

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নিউইয়র্ক, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে, দেশটিকে সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ ভবিষ্যত গড়ার ক্ষেত্রে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিব **আন্তোনিও গুতেরেস’এর মুখপাত্র স্টিফান ডুজারিক শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কে সদর দফরে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

মুখপাত্র বলেন, “সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, মহাসচিব গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষার ওপর জোর দেন। মহাসচিব আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার বাস্তবায়ন হবে।

এছাড়া, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মহাসচিব ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন, সুদানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত, ক্ষুধা ও বৈষম্যের শিকার মানুষদের কথা স্মরণ করিয়ে দিয়ে, সকলকে রমজানের তাৎপর্য উপলব্ধি করে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের এই বার্তা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে গণ্য করা হচ্ছে।

 

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ