শনিবার, আগস্ট ২২, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশ : ১৩ লাখ রোহিঙ্গার ভার বহন করা সম্ভব নয়

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১৯ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি সর্বসম্মতিক্রমে মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গা জাতিগোষ্ঠীর অধিকারের বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে।

প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়। একই সঙ্গে রাখাইন রাজ্যে নিরাপদ পরিবেশ সৃষ্টি, ন্যায়বিচার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানসহ টেকসই সমাধানের জন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।

জাতিসংঘের রাষ্ট্রসমূহ এ প্রস্তাবে উল্লেখ করেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক ইস্যু নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তাই সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদারের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

২০১৭ সালের সহিংসতার পর থেকে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের প্রত্যাবর্তনের কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় জাতিসংঘের নতুন প্রস্তাবকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছে।

জাতিসংঘের প্রতিনিধিরা বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার দায় এড়াতে পারে না মিয়ানমার। আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়।

নতুন এই প্রস্তাবের মাধ্যমে রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে বৈশ্বিক উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ