রবিবার, জুলাই ১২, ২০২৬

চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বাস বন্ধ

পাঠক প্রিয়

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসানের ওপর হামলার প্রতিবাদে জেলার সব সড়কে বাস চলাচল বন্ধ আছে। জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির ডাক দিয়েছে। তবে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

আহত ইউপি চেয়ারম্যানকে বরিশালের শের–ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রের ভাষ্য, গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের কালিকাবাড়ী এলাকায় ইউপি চেয়ারম্যান ইমাম হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে বরগুনা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর দুই পা ও ডান হাত কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ধারালো অস্ত্রের কোপে হাড় কেটে ঝুলে আছে তাঁর বাঁ পা। ইউপি চেয়ারম্যানের স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে এবং আসছে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে।

জেলা যুবলীগ ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসানের ওপর হামলার প্রতিবাদে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করবেন বলে জানালেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সূএ:প্রথম আলো

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ