চুয়াডাঙ্গা সংবাদদাতা, ১৬ ফেব্রুয়ারি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা কালীন সঠিক মূল্য তালিকা না পাওয়ায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পাইকারী ও খুচরা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এ সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধে মো: আব্দুল বাসিত শেখ এর প্রতিষ্ঠান শেখ বারেক স্টোরকে ২০০০/- ও মো: সানোয়ার হোসেনের প্রতিষ্ঠান মেসার্স জে এস স্টোরকে ৭০০০/-টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন চুয়াডঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়া উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়েছে।


