সোমবার, জুন ১৫, ২০২৬

চিকিৎসকদের জন্য রবি’র ৬ মাস ফ্রি ৩৩ জিবি ডাটা

পাঠক প্রিয়

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) নিবন্ধিত ২৭ হাজার চিকিৎসকের জন্য মার্কেট লিডার থেকে ভাল কাউন্টার-অফার নিয়ে এসেছে রবি। এর মাধ্যমে রবি এবং এয়ারটেলের নেটওয়ার্ক থেকে আগামী ছয় মাসের জন্য বিনা মূল্যে ৩৩ জিবি ডাটা উপভোগ করতে পারবেন করোনা মোকাবিলায় অগ্রভাগের সৈনিক চিকিসকেরা। গত সোমবার আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএইও মাহতাব উদ্দিন আহমেদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অফারটি চালু হয়েছে।

রবি-এয়ারটেল সংযোগ ব্যবহারকারী চিকিৎসকরা স্বয়ংক্রিয়ভাবে অফারটি উপভোগ করবেন। এছাড়া অন্য অপারেটরের সংযোগ ব্যবহার করা চিকিৎসকরা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা ব্যবহার করে অথবা নতুন রবি বা এয়ারটেল সংযোগ ক্রয় করার মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন।

নির্দিষ্ট ইউএসএসডি কোড ডায়াল করে অফারটি চালু করতে চিকিৎসকদেরকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। যেসব চিকিৎসকরা নতুন রবি-এয়ারটেল সংযোগ অথবা এমএনপি সেবা পেতে চান তারা এই বিষয়ক সাহায্যের জন্য ০১৮১৯ ৪০০ ৪০০ নম্বরে ডায়াল করতে পারবেন। চিকিৎসকদের সুবিধার্থে রবি’র প্রতিনিধিরা যে কোনও জায়গায় সেবা পৌঁছে দিতে প্রস্তুত।

রবির এ অফারটি মূলত একটি বাজার-সংশ্লিষ্ট কার্যক্রম, যা কোম্পানির অগ্রগতির জন্য ডিজাইন করা হয়েছে। মার্কেট লিডারের মত রবি বাণিজ্যিক অফারকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর’র মোড়কে আনার করার চেষ্টা করেনি। এই সংকটের মুহুর্তে সরকার এবং স্টেকহোল্ডারদের সাথে বিভিন্ন টেকসই উদ্যোগের মাধ্যমে সমাজের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে রবি গর্বিত। রবি তার বাজার-সংশ্লিষ্ট উদ্যোগগুলো সিএসআর হিসাবে হাজির করতে চায় না। কারণ সেবা প্রদানে আমাদের গ্রাহকদের প্রতি আমরা সৎ থাকতে চাই যেন রবি’র প্রতি তাদের আস্থা অটুট থাকে। -প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ